Sunday, May 17, 2026

বিরল অসুখের ওষুধের অনুমোদন দিল ইংল্যান্ড, যার এক ডোজের দাম ১৮ কোটি টাকা

Date:

Share post:

শেষমেশ অনুমোদন মিলল বিশ্বের সবচেয়ে দামি ওষুধের। অনুমোদন দিল ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (National Health Services)।  যার এক ডোজের দাম ১৮ কোটি টাকা বলে জানান হয়েছে। কিন্তু কোন অসুখের ওষুধ এটি ? যার এক ডোজের দাম শুনলে চোখ ছানাবড়া হয়ে যায়। বিরল এই রোগের নাম স্পাইনাল মাসকুলার অ্যাটরোফি(Spinal Muscular Atrophy) বা এসএমএ(SMA)।  কোটি জনের মধ্যে এক জনের দেহে এই বিরল রোগটি দেখা যায়।  বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিরল এই রোগটি জেনেটিক। এই রোগ মানুষকে পঙ্গু করে দেওয়ার পাশাপাশি শরীরের পেশিগুলিকেও দূর্বল করে দেয়। এমনকি কোনও একসময় হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলেন এসএমএ আক্রান্ত ব্যক্তি। অনেক সময়ে তা মানুষের মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়।

বিরল এই অসুখ এসএমএ-র ওষুধ তৈরি করেছে নোভার্টিস জেনে থেরাপিয়েস(Novartis Gene Therapies)। যারা বাজারে  নিয়ে এল জোলগেনসোমা(Zolgensma)। তবে ওষুধটি বেশ ব্যায়বহুল।  যে ওষুধের এক ডোজের দামই ১৮ কোটি টাকা বলে জানান হয়েছে। ওষুধটি ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বিক্রি করার ছাড়পত্র দিল। একটি পরীক্ষায় দেখা গিয়েছে জোলগেনসমার মাধ্যমে ভেন্টিলেটর ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পারেন শিশুরা। এই রোগের কারণে শরীরে যে প্রোটিনের অভাব ঘটে, জোলগেনসমা তা পূরণ করতে পারে বলে জানা গেছে।  শিশুকালে এই ওষুধের প্রয়োগে পেশির চলাচল স্বাভাবিক হয় বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

Advt

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...