Wednesday, June 3, 2026

সারদা কাণ্ডে কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রকে নোটিশ ইডি-র

Date:

Share post:

এবার মদন মিত্রকে (trinamool Congress leader madan Mitra)নোটিশ পাঠাল(e)৷ আগামী ১৮ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থীকে৷এ দিনই আরেক তৃণমূল নেতা সমীর চক্রবর্তী সারদা কাণ্ডে ইডি দফতরে হাজিরা দেন৷ দিন কয়েক আগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকেও হাজিরা দিতে হয় ইডি দফতরে৷

এবার বিধানসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূল নেতা মদন মিত্রকে ডেকে পাঠাল ইডি। সারদা কাণ্ডে জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পরেও একাধিকবার ইডি এবং সিবিআই মদন মিত্রকে তলব করেছে৷ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় সারদা কাণ্ডে গ্রেফতার হয়ে জেলবন্দি ছিলেন মদন মিত্র৷ শেষ পর্যন্ত কামারহাটি কেন্দ্র থেকেই সিপিএমের মানস মুখোপাধ্যায়ের কাছে হারতে হয়েছিল মদনকে৷

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...