Monday, March 16, 2026

প্রথম দফার আগেই রাজ্যে আরও ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

Date:

Share post:

লক্ষ্য অবাধ এবং সুষ্ঠ নির্বাচন। সেই লক্ষ্যেই বাংলায় নিরাপত্তায় কোনওরকম গাফিলতি রাখতে নারাজ নির্বাচন কমিশন। অবাধ এবং সুষ্ঠ নির্বাচন করতে এবার রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে চলেছে কমিশন। এবার আরও ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে প্রথম দফা নির্বাচনের আগে। ২৫ মার্চেই আগেই রাজ্যে এসে যাবে তারা। অর্থাৎ ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই প্রথম দফাতে ভোট করছে কমিশন। মনে করা হচ্ছে নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার জন্যই আরও বাড়তি সতর্কতা নিচ্ছে কমিশন। বাড়ানো হতে পারে তারকাদের ভোট প্রচারকদের নিরাপত্তাও। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।

বৃহস্পতিবারই এ নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও এডিজি আইনশৃঙ্খলা পি জগমোহন। তাঁরা স্পষ্ট জানান, এর জন্য যা যা করার কমিশন সবই করবে। জেলাশাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে, শক্ত হাতে সবটা সামাল দিতে হবে। এরইমধ্যে শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে খবর, আরও ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ২৫ মার্চের মধ্যে রাজ্যে চলে আসবে। ২৭ মার্চ থেকে প্রথম দফার ভোট শুরু।

Advt

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...