Tuesday, May 19, 2026

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যের এই জেলায়

Date:

Share post:

সন্ধে থেকে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি বাঁকুড়ায়। সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও বৃষ্টি হয় এই জেলায়। বুধবারও রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে চলে বৃষ্টি। কলকাতার আকাশ আজ সারাদিন মেঘলা ছিল। বিগত কয়েকদিন ধরেই কলকাতার আকাশ থাকছে মেঘলা।

গত ২৪ ঘন্টায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। আগামী শনিবার দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম-সহ ঝাড়খন্ড, বিহার সংলগ্ন জেলাগুলিতে।

উত্তরবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা বাড়বে না। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ।

আরও পড়ুন- ফের কমিশনে গেল তৃণমূল, অন্যদিকে সিবিআই চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Advt

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...