Saturday, March 14, 2026

মোদির বাংলাদেশ সফর: ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানে যাবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

বাংলায় ভোটের মুখে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর এই সফরে রয়েছে বড় চমক। সূত্রের খবর বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২৭ মার্চ মতুয়া(Matua) ধর্মের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের(Harichand Thakur) জন্মস্থান ওড়াকান্দিতে সফর করবেন মোদি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জল ঘোলা হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। যদিও মোদির ওড়াকান্দি সফরের উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণ তুলে পোড়াকান্দি সফরসূচিতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ হাইকমিশন। বিদেশ মন্ত্রকের জারিজুরিতে শেষ পর্যন্ত মোদির সফরে রাখতে হয় এই স্থানটিকেও। বাংলায় ভোটের মুখে নরেন্দ্র মোদির ওড়াকান্দি সফর বঙ্গে বিজেপির মতুয়া ভোট টানতে মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল।

জানা যাচ্ছে, আগামী ২৬ মার্চ নয়াদিল্লি থেকে বিমানে ঢাকা পৌঁছবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন তিনি। বাংলাদেশে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির চূড়ান্ত যে সফরসূচি তৈরি হয়েছে তা হলো, ২৭ মার্চ সকালে প্রথমে মোদীর কপ্টার নামবে সাতক্ষীরার শ্যামনগরে। সেখানে ঈশ্বরীপুরে যশোরেশ্বরীর মন্দিরে পুজো দেবেন মোদী। সেখান থেকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দু’দেশের মৈত্রীর স্মারক হিসেবে একটি গাছ পুঁতবেন ভারতের প্রধানমন্ত্রী। তার পরে তাঁর কপ্টার নামবে গোপালগঞ্জের কাশিয়ানিতে। এখান থেকেই ওড়াকান্দিতে মতুয়াদের মন্দিরে যাবেন মোদী। বনগাঁর সাংসদ, মতুয়ার ঠাকুরবাড়ির উত্তরাধিকারী শান্তনু ঠাকুর সেখানে থাকতে পারেন।

আরও পড়ুন:দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন,নিরাপদে যাত্রীরা

এদিকে প্রধানমন্ত্রীর এই ওড়াকান্দি সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, এবারের বঙ্গ নির্বাচনে মতুয়া ভোটাররা অন্যতম পাখির চোখ বিজেপির। মতুয়াদের পাশে পেতে গাইঘাটায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করে গেলেও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এখনও অসন্তুষ্ট মতুয়া সম্প্রদায়। তার কারণ বিজেপির দেওয়া প্রতিশ্রুতি এখনো ঝুলে রয়েছে। কবে তা বাস্তবায়িত হবে তা নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন। এমন পরিস্থিতিতে খোদ প্রধানমন্ত্রীর ওড়াকান্দি সফর নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...