Saturday, June 27, 2026

ভিন্নধর্মী: তাই মন্দিরে জলপান করতে বেধড়ক মার যুবককে!

Date:

Share post:

ফের শিরোনামে যোগীরাজ্য। সাম্প্রদয়িক সংঘাতে জড়িয়ে পড়ল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। মন্দিরে জলপান করতে ঢুকেছিল একটি যুবক। কিন্তু মুসলমান হওয়াতেই যত বিপত্তি। ধর্মের দোহাই দিয়ে বেধড়ক মার খেতে হয় তাঁকে। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। এরপরই রোষের মুখে পড়তে হয় যোগী রাজ্যেকে। সমালোচনার ঝড় বইয়ে দেয় নেটাগরিকরা। শেষমেশ খানিকটা চাপে পড়েই অভিযুক্তকে গ্রেপ্তার করতে বাধ্য হয় প্রশাসন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্থানীয় একটি মন্দিরে জল খেতে ঢুকেছেন ওই যুবক। তিনি বেরিয়ে আসার পর অভিযুক্ত শিরিং যুবককে তাঁর নাম জিজ্ঞাসা করেন। বাবার নামও জিজ্ঞাসা করেন। তারপর প্রশ্ন করেন, কেন তিনি মন্দিরে ঢুকেছিলেন। যুবক উত্তর দেওয়ার পরেই শুরু হয় মারধর। চড়, লাথি, ঘুসিতে কাবু আক্রান্ত যুবক বারবার ছেড়ে দেওয়ার কথা বললেও টানা মারধর চলতেই থাকে।
প্রশাসনের তরফে জানান হয়, অভিযুক্ত ব্যক্তির নাম শিরিং নন্দন যাদব। তিনি বিহারের বাসিন্দা। কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আবারও একবার যোগীরাজ্য নিয়ে চর্চা শুরু করেছে বিরোধীরা।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...