Thursday, May 14, 2026

আদি-নব্যের দ্বন্দ্বে ফাটল চওড়া হুগলির বিজেপির অন্দরে

Date:

Share post:

বিধানসভা ভোটের আর বেশিদিন বাকি নেই। কিন্তু এখনও সম্পূর্ণ প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি (Bjp) । আর প্রার্থী ঘোষণার আগেই হুগলির কোন্নগরে সদ্য তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যোগদানকারী নেতাদের প্রতি ক্ষোভ ক্রমেই বাড়ছে বিজেপির পুরোনো কর্মীদের। শনিবার, কোন্নগরে বিজেপির পথসভা চলছিল। ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal) -সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা। মঞ্চে বক্তব্য রাখছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেওয়া অশোক মুখোপাধ্যায় (Ashok Mukharjee)। সেই সময় সেখানে হাজির হন আদি বিজেপি কর্মীরা। ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্য। কিন্তু পথসভার সামনে গিয়েও মঞ্চে না উঠে সোজা বেরিয়ে যান কৃষ্ণা ভট্টাচার্য (Krisna Bhattacharya)।

আরও পড়ুন-নন্দীগ্রাম দিবস : হুইল চেয়ারে করেই মিছিলে মমতা

এরপর রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্যকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তাঁর অন্য জায়গায় কর্মসূচি ছিল। তাই কোন্নগরের পথসভায় তিনি থাকেননি। তবে নতুন যোগদানকারীদের প্রতি বিজেপি দলের পুরোনো কর্মীদের ক্ষোভের কথা স্বীকার করে নিয়ে কৃষ্ণা ভট্টাচার্য। বলেন, তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদান সাধারণ মানুষ মেনে নিচ্ছে না। আর দলের পুরোনো কর্মীদের তো ক্ষোভ থাকবেই।

রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বিজেপির আদি আর নব্য লড়াই প্রকাশ্যে এসেছে। এবার প্রার্থী ঘোষণার আগেই আবার কোন্নগরে বিজেপির অন্দরে এই লড়াই প্রকাশ্যে চলে এল। এদিন কোন্নগরের বাসিন্দা বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্য প্রার্থী ঘোষণা নিয়ে বলেন, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষ দীর্ঘদিন ধরে তাঁকেই দেখছে আর তাঁকেই প্রার্থী হিসেবে চাইছে। আবার এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে নাম উঠে আসছে তৃণমূল ছেড়ে যাওয়া প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালের নাম। কিন্তু বিজেপির সূত্রে খবর, আদি বিজেপি তাঁকে কখনোই প্রার্থী হিসেবে পছন্দ করছেন না। এই পরিস্থিতিতে প্রার্থী তালিকা ঘোষণার পর গেরুয়া শিবিরের অন্দরে ফাটল আরও চওড়া হবে বলে মনে করছেন অনেকে।

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...