Wednesday, May 13, 2026

‘লড়াইটা কংগ্রেসে থেকেই করব’, দলবদলের জল্পনায় ইতি টানলেন সোমেন-পুত্র রোহন

Date:

Share post:

দিন ছয়ের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র। বিজেপি যোগ দিচ্ছেন না তিনি। রোহন জানিয়েছেন, তিনি কংগ্রেস ছাড়ছেন না। দলে কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই। প্রয়োজনে তিনি প্রচারেও যাবেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি বামেদের হয়েও প্রচারে নামতেও তাঁর কোনও আপত্তি নেই বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি দাবি করেন, দলত্যাগ না করলেও অধীর গোষ্ঠীর তরফে তাঁর উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

রবিবার রোহন মিত্র বলেন,”দল ছাড়ার মতো বিভ্রান্তি রটিয়ে সাধারণ কংগ্রেস কর্মীদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে কিছু অসাধু ব্যক্তি। সময়ে জবাব দেবো। কংগ্রেস কর্মীরা তৈরি হোন পাশে থাকার জন্য। যে কেউ এসেই আমাকে বলতে পারে বিজেপিতে যোগ দিতে, কিংবা তৃণমূলে যোগ দিতে। আমিও সুযোগ পেলে ওনাদের বলব কংগ্রেসে আসতে। শুধু এইটুকুই বলব বাবাকে হারিয়ে কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছি, তবে লড়াইটা দলে থেকেই করবো।”

আরও পড়ুন-ভাঙা পায়েই খেলা, ভাঙা পায়েই নবান্ন দখল: নয়া স্লোগান বেঁধে দিলেন অভিষেক

উল্লেখ্য, গত রবিবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রর সঙ্গে দেখা করেন। দেখা করার পাশাপাশি শিখা মিত্রকে বিজেপিতে যোগের কথাও বলেন শুভেন্দু। সোমেন-পত্নী বিজেপিতে যোগ দেবেন না বলেও কিছু জানানি। তাতে জল্পনা আরও বাড়ে। তবে এখন তা পরিষ্কার যে কংগ্রেসেই থাকছেন রোহন মিত্র।

Advt

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...