Thursday, May 14, 2026

৮০০ রানের মাইলস্টোন পৃথ্বীর, বিজয় হাজারে ট্রফিতে চ‍্যাম্পিয়ন মুম্বই

Date:

Share post:

একের পর এক রেকর্ড গড়ে চলেছেন পৃথ্বী শা ( prithvi shaw)। বিজয় হাজারে ট্রফিতে ( vijay hazare trophy) ৮০০ রান করলেন তিনি। বোর্ডের ঘরোয়া এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত এটাই সর্বাধিক রান। ফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ব্যাটিং করার সময়ই ৮০০ রানের মাইলস্টোন স্পর্শ করলেন পৃথ্বী। আর পৃথ্বীর ব‍্যাটে ভর করেই বিজয় হাজারে ট্রফির চ‍্যাম্পিয়ন হল মুম্বই। তারা ৬ উইকেটে জিতল উত্তরপ্রদেশের বিরুদ্ধে।

ফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩৯ বলে ৭৩ রান করেন পৃথ্বী। ইনিংসে সাজানো ৪টি ছয় ও ১০টি চার দিয়ে। বিজয় হাজারেতে এত দিন সর্বোচ্চ রান ছিল মায়াঙ্ক আগারওয়ালের। ২০১৭-১৮ মরসুমে মোট ৭২৩ রান করেছিলেন মায়াঙ্ক।

এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে ৩১৫ রান করে মুম্বই। দুরন্ত ব‍্যাটিং করেন আদিত্য তারে। ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। ৭৩ রান করেন পৃথ্বী শা। শিভম দুবে করেন ৪২ রান।

জবাবে ব‍্যাট করতে নেমে ৩১২ রানে শেষ হয়ে যায় উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন মাধব কৌশিক। ১৫৮ রান করেন তিনি। ৫৫ রান করেন আকাশদীপ।

আরও পড়ুন:২০২২ আইপিএলের দুই দলের নিলাম মে মাসে, জানাল বিসিসিআই

Advt

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...