Saturday, March 14, 2026

বেলুড়ে শ্রী রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি পালন হচ্ছে ভক্তশূন্যই

Date:

Share post:

আজ শ্রী রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি ৷ করোনা আবহে এবার ভক্তশূন্য বেলুড় মঠ। গদাধর চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল আজকের দিনে ১৮৩৬ সালে। হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরের অবতাররূপে পূজিত হন।

রামকৃষ্ণ পরমহংসদেব গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন। তাঁর প্রথম গুরু তন্ত্র ও বৈষ্ণবীয় ভক্তিতত্ত্বজ্ঞা এক সাধিকা। পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণ। অন্যান্য ধর্মীয় মতে, বিশেষত ইসলাম ও খ্রিস্টীয় মতে সাধনা তাঁকে “যত মত, তত পথ” উপলব্ধির জগতে উন্নীত করে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোটো ছোটো গল্পের মাধ্যমে প্রদত্ত তার ধর্মীয় শিক্ষা সাধারণ জনমানসে বিরাট প্রভাব বিস্তার করে।

আরও পড়ুন-রাজ্যে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, সঙ্গে মৃত্যুও

শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি দিবস বরাবরের মতোই রীতি মেনেই হচ্ছে সমস্ত পুজো-অনুষ্ঠান। তবে ভক্তদের জন্য বন্ধ বেলুড় মঠ। করোনাভাইরাসের কারণেই বেলুড় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তই নিয়েছে। মঠের অভ্যন্তরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির অনুষ্ঠান তাদের রীতিনীতি অনুযায়ী পালিত হচ্ছে। কিন্তু ভক্তদের জন্য বন্ধই থাকছে মঠের দরজা। তবে আজ পূজানুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠান ও বিকেলে অনুষ্ঠাতব্য ধর্মসভার বক্তব্য সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হবে। অতিমারির কারণেই ২১ মার্চও সাধারণ উত্‍সব অনুষ্ঠিত হবে না। ওই দিন‌ও বন্ধ থাকবে বেলুড়। প্রতিবারের মতো এবারেও শ্রদ্ধা ও গাম্ভীর্যের সঙ্গে পুজো-অর্চনা করা হবে। কেবলমাত্র মঠের সন্ন্যাসীরাই সেখানে থাকবেন। বেলুড় মঠের মন্দিরের ভিতরে এবং মঠ-সংলগ্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পুজো হচ্ছে প্রতিবারের মতোই। বেলুড়মঠের পুজো দেখা যাবে ইউটিউব চ্যানেলে। সেক্ষেত্রে বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইট থেকে ইউটিউবে লিঙ্কটি দেওয়া হবে।

গত বছরের ২৫ মার্চ করোনা এবং লকডাউনের কারণে বন্ধ হয়েছিল বেলুড় মঠ। এরপর দেশ জুড়ে আনলক প্রক্রিয়া শুরু হলে ১৫ জুন মঠ খুলে যায়। কিন্তু ফের ২ অগাস্ট জনসাধারণের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। বেলুড় মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনায় আক্রান্ত হন।

Advt

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...