Friday, June 26, 2026

বিজেপির নেতা নেই, তাই সাংসদদের আবার প্রার্থী করছে: অভিষেক

Date:

Share post:

তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি (Bjp)। আর তাতে সাংসদদের আবার প্রার্থী করা হয়েছে। এই বিষয়টিকেই এদিন কটাক্ষ করেছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তিনি বলেন, “বিজেপি নেতা পাচ্ছে না। তাই সাংসদদেরই আবার প্রার্থী করছে। আর বসে আছে কেউ যদি তৃণমূল ছেড়ে যায়। তাহলে তাঁকে প্রার্থী করবে”।

গেরুয়া শিবিরকে নিশানা করার পাশাপাশি একই সঙ্গে দলবদলুদেরও নিশানা করেন অভিষেক। তিনি বলেন মেদিনীপুরের দুই-একজন বিশ্বাসঘাতক, সবাই নয়।

সোমবার, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় (chandrakona) জনসভায় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম বদলের বিষয়টিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “স্টেডিয়ামের নাম পাল্টে দিচ্ছেন মোদি, মেদিনীপুরের নাম পাল্টে এরা করবে ‘মোদিনীপুর’।”

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতারা পুরনো দলকে ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’ বলে কটাক্ষ করেছেন। এ কথার জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “বলছে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, চারজন মিলে মেদিনীপুর চালাত সেটা কি পার্টনারশিপ? মেদিনীপুর কি কোনও পরিবার চালাবে?।”

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) আহত হওয়ার ঘটনা নিয়ে অভিষেক বলেন, “বলেছিল পা ভেঙে দেব, ঘরে বসে থাকতে হবে, সিপিএম পারেনি, তোমারা কী করবে? আঘাত করে আটকানো যাবে না আমাদের”।

দাঁতনের পর চন্দ্রকোণায় সভা করেন অভিষেক। দুটি সভাতেই উপচেপড়া ভিড় চোখে পড়ে।

Advt

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...