Friday, June 26, 2026

ঘুষ দিলেই মিলছে সেনাবাহিনীর চাকরি !

Date:

Share post:

এবার সেনাবাহিনীর চাকরি পেতেও খুব একটা কষ্ট করতে হচ্ছে না । কারণ, ঘুষ দিলেই পাওয়া যাচ্ছে চাকরি। গত মাসে সেনাবাহিনীর কয়েকজন আধিকারিকের অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে সিবিআই আধিকারিকরা।
তদন্তে নেমে সিবিআই জেনেছে এই ঘুষ কাণ্ডে জড়িয়ে রয়েছে সেনা অফিসার এবং সেনাবাহিনীর জওয়ানরা।
দেশের ১৩ টি শহরের ৩০ টি জায়গায় তল্লাশি চালিয়ে বিভিন্ন তথ্য হাতে পান গোয়েন্দারা। দিল্লি, লখনৌ, জয়পুর, গুয়াহাটি, বরেলি, গোরক্ষপুর, বিশাখাপত্তনম, জোড়াহাট সহ আরও নানা শহরে তল্লাশি চালানো হয়।
যে তথ্য পাওয়া গিয়েছে তা দেখে সিবিআইয়ের বক্তব্য, সর্ষের মধ্যেই ভূত। এই ঘটনায় সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার এবং জওয়ান মিলিয়ে অন্তত ২৩ জন জড়িয়ে রয়েছেন। এদের মধ্যে আছেন সাতজন উচ্চপদস্থ সেনা অফিসার, পাঁচ জন লেফটেন্যান্ট কর্নেল, একজন সেনা মেজর ও একজন লেফটেন্যান্ট অফিসার।
সিবিআই সূত্রে জানা গিয়েছে , সেনা অফিসাররাও ছাড়াও ঘুষকাণ্ডে নাম জড়িয়েছে ১৭ জন সেনা জওয়ানের। জানা গিয়েছে, ৬ জন সিলেকশন সার্ভিস বোর্ডের অফিসারের সঙ্গে হাত মিলিয়েই এই দুর্নীতি চালিয়ে গেছেন সেনা অফিসারেরা। লিখিত পরীক্ষা থেকে  ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষা গোটা প্রক্রিয়াটিতেই দুর্নীতি চালাতেন তাঁরা। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছিল। বিভিন্ন শহরে বেশ কিছু এজেন্সিও সাহায্য করেছে এই কাজে।
সিবিআইয়ের দাবি, মূল অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল এমভিএসএনএ ভাগওয়ান। তাঁর পরিকল্পনাতেই গোটা দুর্নীতি প্রক্রিয়াটি চলছিল। তাঁকে এই বিষয়ে যাহায্য করত নায়েব সুবেদার কুলদীপ সিং। এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন শহরে যে এসএসবি সেন্টারগুলি রয়েছে সেগুলি পরিচালনা করতেন বিভিন্ন কর্নেল পদমর্যাদার অফিসারেরা এবং মেজর র‌্যাঙ্কের অফিসারেরা। এই ঘটনা সামনে আসতে সারা দেশে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশের নিরাপত্তা যাদের হাতে সেখানেই এমন দুর্নীতির ঘটনায় দেশের নিরাপত্তা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠেছে ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...