Thursday, April 9, 2026

রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে ইডির নোটিশ, ক্ষুব্ধ মমতা

Date:

Share post:

ভোট দরজায় কড়া নাড়ছে । প্রথম দফার ভোটের প্রচার তুঙ্গে ।ভোটমুখী বাংলায় এবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিশ পাঠাল ইডির ( ED)। এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বরাষ্ট্রসচিবকে ইডি-র নোটিশ পাঠানোর কথা মঙ্গলবার বাঁকুড়ার সভায় জানান মমতাই। এদিন বাঁকুড়ার শালতোড়ার সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, ‘স্বরাষ্ট্রসচিবকে কিছুক্ষণ আগে নোটিশ পাঠানো হয়েছে। কেন সরকারি কর্মচারীদের হেনস্থা করা হবে, কেন রাজনৈতিক কর্মীদের হেনস্থা করা হবে?’ সেই প্রশ্ন তোলেন তিনি ।
তবে কোন ঘটনায় হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিশ পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়। কী কারণেই বা নোটিশ পাঠানো হল, তা এখনও জানা যায়নি।

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...