Thursday, May 14, 2026

সচিনের শততম শতরান স্মরণীয় করে রাখলেন পাঠান ভাইয়েরা

Date:

Share post:

সচিন তেন্ডুলকরের ( sachin tendulkar)শততম শতরানের মুহূর্ত স্মরণীয় করে রাখলেন ইউসুফ পাঠান(yusuf pathan) এবং ইরফান পাঠানরা(irfan pathan)। মঙ্গলবারই সচিন তেন্ডুলকরের শততম শতরানের ছিল ৯ বছর। সেই দিনটিই স্মরণীয় করে রাখতে কেক কেটে সচিনের এই কীর্তি উদযাপন করলেন পাঠান ভাইয়েরা।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে ব্যস্ত সচিন। সেখানেই কেকে সেলিব্রেশন করা হয়। ২০১২ সালের ১৬ মার্চ বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ফরম্যাটে শততম শতরান করেন সচিন। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এই রেকর্ড গড়েন তিনি। মঙ্গলবার ইরফান একটি ছবি পোস্ট করেছেন টুইটারে, যেখানে দেখা যাচ্ছে সচিনকে কেক মাখিয়ে দিচ্ছেন তাঁরা। সঙ্গে ইরফান লিখেছেন, “যেদিন সচিন পাজি শততম শতরান করেছিল, সেদিন আমি সব থেকে সেরা আসনে বসেছিলাম।”

আরও পড়ুন:চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

Advt

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...