Wednesday, June 24, 2026

ইস্তফা দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পিকে সিনহা, কারণ ঘিরে উঠছে প্রশ্ন

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) মুখ্য উপদেষ্টা পিকে সিনহা (PK Sinha) ইস্তফা দিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা(resignation) দিলেও তাঁর এই হঠাৎ পদত্যাগকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ক্যাবিনেট সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন ১৯৭৭ সালের ব্যাচের IAS অফিসার পি কে সিনহা। গত ১৮ মাস ধরে মোদীর মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্বভার সামলে এসেছেন তিনি। অবসরপ্রাপ্ত IAS অফিসারকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল অ্যাডভাইসর হিসেবে নিয়োগ করা হয়। পি কে সিনহাকে জায়গা দেওয়ার জন্যই ২০১৯ সালে ওই পদটি তৈরি করা হয়েছিল বলে শোনা গিয়েছিল। যতদিন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী থাকবেন, ততদিন মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্বভার সামলাবেন তিনি, পি কে সিনহার নিয়োগের বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করা হয়েছিল বলে খবর। তবে তাঁর এই হঠাৎ পদত্যাগে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:বিজেপি সাংসদের অস্বাভাবিক মৃত্যুতে সংসদীয় কমিটির বৈঠক স্থগিত

২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে যখন ক্ষমতায় ফেরে মোদী সরকার, সে সময় পি কে সিনহাকে প্রধানমন্ত্রীর অফিসে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিয়োগ করা হয়েছিল। উল্লেখ্য, UPA জমানাতেও তিন জন কেন্দ্রীয় মন্ত্রীর সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন পি কে সিনহা। তিনি আচমকা পদত্যাগ করলেন কেন? এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...