Friday, May 15, 2026

মমতাতেই আস্থা মুসলিমদের, প্রার্থী দিতে হিমশিম ভাইজানের

Date:

Share post:

ওয়াইসির সঙ্গে গাঁটছড়া বাঁধার চেষ্টার পর ৩৬০ ডিগ্রি ঘুরে নতুন দল গঠন করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। এবং তারপরই হাত মিলিয়েছেন সিপিএম- কংগ্রেস জোটের সঙ্গে। ভাইজানের অঙ্ক কিন্তু মিলছে না। কারণ ,তিনি মনে করেছিলেন সংখ্যালঘু ভোট এবারের নির্বাচনী বৈতরণী পার হতে তাকে সহজেই সাহায্য করবে। কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে।

বর্তমান শাসকদল সংখ্যালঘুদের জন্য সত্যি কী কিছুই করেনি? সেই প্রশ্ন কিন্তু উঠেছে তার দলের অন্দরেই। আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য গত ১০ বছরে শাসকদলের যে উন্নয়ন তার ধারে কাছেও আসেন না আব্বাসের প্রার্থীরা । তাই বর্তমান সরকারের বিরুদ্ধে লড়ার মতো মুসলিম প্রার্থী খুঁজে পাচ্ছেন না। ভাইজান মূলত ভাজপাকে সাহায্য করতে এবং মুসলিম ভোট ভাগাভাগি করার লক্ষ্যে তিনি বাম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন। শেষ পর্যন্ত কিন্তু সেই ভাজপার মাধ্যমে ১০ মুসলিম প্রার্থীকে আপাতত খুঁজে পেয়েছেন ভাইজান। বাংলায় মুসলিমদের সামাজিক ও আর্থিক উন্নয়নে আব্বাসের হাতিয়ার নাকি হিন্দুরাই !

আরও পড়ুন:অতিথি অধ্যাপক নীতা আম্বানি, ছাত্র বিক্ষোভ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে

এখনও পর্যন্ত যে ২০ বিধানসভায় প্রার্থীদের নাম তিনি ঘোষণা করেছেন, তার মধ্যে ১০ জন আছেন হিন্দু প্রার্থী। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্যত্র। যেহেতু ভাজপার সঙ্গে তার গোপন আঁতাত আছে, তাই ভাইজানের দলের হয়ে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু জনসংযোগে গিয়ে বারবার বাধার সামনে পড়ছেন । মমতা সরকারের উন্নয়নের জন্য প্রার্থীরাও শাসকদলের বিরোধীতায় মুখ খুলতে লজ্জা পাচ্ছেন । তাই প্রার্থী নিয়ে রীতিমতো কপালে ভাঁজ ভাইজানের।

Advt

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...