Tuesday, June 23, 2026

ব্যতিক্রমী: যোগ্যকে জায়গা দিয়ে নিজে প্রার্থী হলেন না জাহাঙ্গীর খান

Date:

Share post:

নির্বাচনী ডঙ্কা বেজে গিয়েছে রাজ্যে। এদিকে দলের টিকিট না পেয়ে দলবদল হিড়িক শুরু হয়েছে গোটা বাংলায়। দলবদলুদের টিকিট দেওয়ার জেরে বিক্ষোভ শুরু হয়েছে বিজেপিতে(BJP)। ঠিক এমনই এক পরিস্থিতির মাঝেই এবার নজির গড়লেন ফলতা(Falta) বিধানসভা যুব তৃণমূল সভাপতি(TMC youth president) জাহাঙ্গীর খান(Jahangir Khan)। নিজে প্রার্থী না হয়ে দলের পঞ্চায়েত সদস্য শংকর কুমারকে(Shankar Kumar) বিধায়ক পদের জন্য প্রার্থী করলেন তিনি। জাহাঙ্গীরের নাম আলোচনায় থাকলেও তিনি নিজেই এগিয়ে দেন শঙ্কর নস্করকে। শুধু তাই নয়, ডায়মন্ড হারবারে শংকরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজটাও সারেন তিনি। গোটা রাজ্যে যখন প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ ভয়াবহ আকার নিয়েছে ঠিক সেই সময় একরকম নজির গড়লেন জাহাঙ্গীর।

আরও পড়ুন:আগে আমাকে মারত সিপিআইএম, এখন বিজেপি, দুঃশাসন রাজ চালাচ্ছে : মমতা

মঙ্গলবার ফলতা বিধানসভা তৃণমূল প্রার্থী শংকর কুমার নস্কর রোড শো করে ডায়মন্ডহারবার মহকুমা শাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন। এই রোড শোতে শংকরের পাশাপাশি সর্বাগ্রে ছিলেন জাহাঙ্গীর। মূলত তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ফলতা বিধানসভা। এই অঞ্চল থেকে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ের আশ্বাস দেন তৃণমূল প্রার্থী শংকর। উল্লেখ্য, ২০১১ ও ২০১৬ সালে এই ফলতা বিধানসভা থেকে জিতেছিলেন তৃণমূলের তমোনাশ ঘোষ। ২০১৯ এর লোকসভা নির্বাচনেও এই অঞ্চল থেকে ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে থাকে তৃণমূল। এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনায় ভালো ফল করতে মরিয়া তৃণমূল ফলতাকে যে নিজেদের আত্মবিশ্বাসের কেন্দ্র হিসেবে দেখছে তা বলার অপেক্ষা রাখে না।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...