Tuesday, June 16, 2026

টিকিট না পেয়ে আব্বাস সিদ্দিকির দলের প্রার্থী প্ৰাক্তন বিজেপি নেতা

Date:

Share post:

নদিয়ায় ((Nadia) এবার চাপড়া (Chapra) ও কৃষ্ণগঞ্জে প্রার্থী দিচ্ছে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। চাপড়া কেন্দ্রে চমক আব্বাসের। প্রাক্তন বিজেপি (BJP) নেতা কাঞ্চন মৈত্রকে (Kanchan Maitra) টিকিট দিয়েছে আইএসএফ(ISF)।

নদিয়ার চাপড়া এলাকার বাসিন্দা কাঞ্চন একজন আদি বিজেপি নেতা হিসেবেই পরিচিত। আগেও একবার বিধানসভা ভোটে লড়াই করেছিলেন শান্তিপুর (Shantipur) আসন থেকে বিজেপির প্রতীকে। কিন্তু কাঞ্চনবাবুর দাবি, বিজেপি তাঁর সঙ্গে প্রতারণা করেছে। সেই অভিযোগেই দল ছাড়েন তিনি।

আগেই বিজেপি ছেড়ে কাঞ্চন যোগ দেন কংগ্রেসে। কিন্তু সেখানেও মোহভঙ্গ। তাই কংগ্রেসের শরিক আইএসএফের হয়ে এবার চাপড়া বিধানসভায় লড়াই করবেন তিনি।

চাপড়া কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন রুকবানুর রহমান, বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। আইএসএফের পক্ষে লড়ছেন কাঞ্চন মৈত্র। পাশপাশি নির্দল হিসেব লড়াই করতে পারেন তৃণমূল নেতা জেবের শেখ।

 

Advt

Related articles

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...