Tuesday, June 23, 2026

ম্যাচ হেরে যাওয়ায় আত্মঘাতী গীতা ও ববিতা ফোগটের বোন রীতিকা ফোগট

Date:

Share post:

কুস্তি প্রতিযোগিতার ফাইনালে হেরে আত্মঘাতী কুস্তিগীর রীতিকা ফোগট(  ritika phogat)  । গীতা ফোগট (  Geeta Phogat) ও ববিতা ফোগটের (  babita phogat)  তুতো বোন রীতিকা। মাত্র ১৭ বছর বয়সি এই কুস্তিগীর যথেষ্ট খ্যাতি অর্জন  করেছিলেন। বৃহস্পতিবার তাঁর আত্মহত্যার খবরে শোকস্তব্ধ ক্রীড়া মহল।

ভরতপুরে ১২ থেকে ১৪ মার্চ ছিল রাজ্য স্তরের কুস্তির প্রতিযোগিতা ৷ সেখানেই ফাইনালে মাত্র এক পয়েন্টে হেরে যান রীতিকা ৷ এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানা যায় ৷ ওই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন তাঁর কাকা মহাবীর ফোগট ৷  ফাইনালে পরাস্ত হওয়ার পরেই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে অনুমান নিকট আত্মীয়দের।

রীতিকার তুতো ভাই হরবিন্দ্র ফোগট জানিয়েছেন, গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে রীতিকার অকাল মৃত্যুতে ৷ রীতিকা যে মানসিকভাবে এতটা ভেঙে পড়েছিলেন, তা কেউই আঁচ করতে পারেননি ৷

দ্রোণাচার্য পুরস্কারজয়ী কুস্তিগীর মহাবীর সিং ফোগটের কাছেই প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন রীতিকা ৷ তিনি মহাবীর ফোগটের স্পোর্টস অ্যাকাডেমিরই ছাত্রী ছিলেন ৷

আরও পড়ুন:রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে সচিন, যুবরাজরা

Advt

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...