Tuesday, June 23, 2026

দাদার সঙ্গে কথা হলেও রাজবাড়ির অন্তর্দন্দ্ব মিটল না

Date:

Share post:

হ্যারি ও মেগান-এর সঙ্গে বাকিংহাম প্যালেসের অন্তর্দন্দ্ব নিয়ে আলোচনা করতে গেলেও তা ফলপ্রসু হল না। হ্যারির সঙ্গে কথা হয়েছে দাদা উইলিয়ামের। কিন্তু তাতেও জট কাটেনি। এমনটাই দাবি করছেন, হ্যারি ও তার স্ত্রীর ঘনিষ্ট বন্ধু গেইল কিং। সম্প্রতি রাজপরিবারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ওপরা উইনফ্রের একটি অনুষ্ঠানে খোলাখুলি আলোচনা করেন হ্যারি ও মেগান। সেখানেই রাজপরিবারের বর্ণবিদ্বেষের কথাটি তুলে ধরেন মেগান। আর তারপর থেকেই নড়েচড়ে বসে রাজপরিবারের সদস্যরা।

হ্যারি ও মেগানের রাজপরিবার ছেড়ে চলে আসার কারণ ৪৮ ঘন্টার মধ্যেই খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছিলেন হ্যারি দাদা উইলিয়াম। বাকিংহামের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখবে তারা। গত বৃহস্পতিবার এইনিয়ে সাংবাদিকদের উইলিয়াম অবশ্য জানান, তাঁর সঙ্গে ভাই হ্যারির কথা হয়নি। পাশাপাশি তিনি এও জানান, ব্রিটেনের রাজপরিবার বর্ণবিদ্বেষী একেবারেই নয়। অন্যদিকে সংবাদমাধ্যমের সঞ্চালিকা হ্যারি-মেগানের ঘনিষ্ট বন্ধু গেইলের দাবি, সপ্তাহের শুরুতেই দুইভাইয়ের মধ্যে কথা হয়েছে। শুধু তাই নয় যুবরাজ চার্লসের সঙ্গেও কথা হয়েছে। তবে তাতে চিঁড়ে ভেজেনি। প্রিন্স উইলিয়ামের দফতর অর্থ্যাৎ কেনসিংটন প্রাসাদের তরফে অবশ্য এবিষয়ে কিছু জানানো হয়নি।

Advt

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...