Sunday, March 15, 2026

সিপিএম পেটানো নেতাই এখন সিপিএমের জোট শরিক আব্বাসের প্রার্থী! ক্ষোভ জাঙ্গিপাড়ায়

Date:

Share post:

একটা সময় তৃণমূলের (TMC) দোর্দণ্ডপ্রতাপ নেতা। ২০১৩ থেকে’১৮ হুগলির জাঙ্গিপাড়ার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য শেখ মইনুদ্দিন (Sk Moinuddin) ওরফে বুদো এবার সংযুক্ত মোর্চার শরিক আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) দলের হয়ে ভোটের ময়দানে। ফুরফুরা শরিফের পীরজাদা বুদোকে জাঙ্গিপাড়া (Jangipara) থেকে ISF প্রার্থী করেছে। যা নিয়ে ইতিমধ্যে শোরগোল শুরু হয়েছে।

এই বুদোকে নিয়ে সবচেয়ে বেশি আপত্তি আসছে জোটের বড় শরিক সিপিএমের (CPIM) কাছ থেকে। কিন্তু কেন? কে এই বুদো? সিপিএমের অভিযোগ এই বুদো একটা সময় তাদের কাছে ত্রাস হয়েছিল। সিপিএম পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে আগুন লাগানো, সিপিএম কর্মীদের মারধর, প্রয়াত নেতা সুনীল সরকারকে লাঞ্ছিত থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্যের গাড়ি পর্যন্ত ভাঙচুর করেছিল এই শেখ মইনুদ্দিন ওরফে বুদো। ফলে আব্বাস তাকে প্রার্থী করায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় সিপিএম নেতা-কর্মীরা। জোটের প্রার্থী হিসেবে কখনই বুদোকে মানবে না জাঙ্গিপাড়ার বামেরা, এমন ছবি কিন্তু ধরা পড়ছে।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...