Thursday, June 25, 2026

মেট্রো ডেয়ারি মামলায় এবার বিপি গোপালিকাকে নোটিশ 

Date:

Share post:

মেট্রো ডেয়ারি (Metro Dairy) হস্তান্তর মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) এবার আইপিএস বিপি গোপালিকাকে (B P Gopalika) তলব করল। রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব পদে ছিলেন গোপালিকা। সংশ্লিষ্ট দফতরের মাধ্যমেই মেট্রো ডেয়ারি হস্তান্তরের প্রক্রিয়া হয়েছিল। তাই এই মামলায় সরাসরি তাকেই জেরা করতে চায় ইডি। আগামী ২৪ মার্চ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই মামলায় নোটিস দেওয়া হয়েছে আরও দু জন আইএএস অফিসারকে। আগামী ২২ মার্চ আইএএস এইচপি দ্বিবেদী এবং আইএএস রাজীব কুমারকে ইডি-র দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছ।

২০১৭ থেকে এই মামলার তদন্ত করছে ইডি। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মমালার ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়। তাঁর দাবি ছিল, সংস্থাটিকে সুবিধা করে দিতেই সরকারি প্রকল্পের বিপুল ক্ষতি করেছে রাজ্য সরকার। আরও অভিযোগ ছিল, কেভেন্টার্স সংস্থাকে মেট্রো ডেয়ারি হস্তান্তর করার ক্ষেত্রে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। নিয়মের বাইরে গিয়ে কম দামে মেট্রো ডেয়ারির শেয়ার কিনে নেয় কেভেন্টার্স। সংশ্লিষ্ট দফতরের সচিব থাকার জন্য বিপি গোপালিকাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। ইডি সূত্রে খবর, তাঁর কাছে জানতে চাওয়া হবে, কেন শেয়ার কেনার সময় শুধুমাত্র কেভেন্টার্সকেই ডাকা হয়েছিল । সাধারণত, যে সংস্থা বেশি টাকা দেয় তাদেরকেই শেয়ার হস্তান্তর করা হয়। কিন্তু এ ক্ষেত্রে শুধুমাত্র কেভেন্টার্সই ছিল। ফলে প্রশ্ন উঠছে এই হস্তান্তরের জন্য কোনও রাজনৈতিক চাপ বা কোনও প্রভাবশালী ব্যক্তির চাপ ছিল কী না। এই সমস্ত বিষয় ইডি আধিকারিকরা খতিয়ে দেখবেন বলে জানানো হয়েছে।

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...