Thursday, May 14, 2026

No vote for BJP: সিপিআইএম-মাওবাদীদের তৃণমূলে ভোট দেওয়ার আর্জি মমতার

Date:

Share post:

বিজেপিকে (Bjp) একটি ভোট দেওয়া মানে সর্বনাশ। বিজেপিকে একটি ভোট দেওয়া মানে বিসর্জন, তৃণমূলকে (Tmc) ভোট দেওয়া মানে উন্নয়ন। পূর্ব মেদিনীপুরের পটাশপুর এবং মেচেদার সভা থেকে তীব্র আক্রমণ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) তিনি বলেন, “No vote for BJP”। তিনি সিপিআইএম (Cpim) ও মাওবাদীদের কাছে আবেদন জানান তৃণমূলকে ভোট দিতে। তিনি বলেন, “সিপিএমের বন্ধুদের বলছি ভোটটা নষ্ট করবেন না। তৃণমূলে দিন আগামী দিনে আমরাই ক্ষমতায় আসব”।

পটাশপুরের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “কেন্দ্র গ্যাসের দাম বাড়িয়েছে। বিনামূল্যে চাল পেলেও রান্না করবেন কীভাবে?”

“এই ভোটটা নিছক ভোট নয়। এটা বাংলা থেকে বহিরাগতদের উঠিয়ে দেওয়ার লড়াই। এই বিজেপি শুধু বিজেপি নয়। এরা রাবণের দল, মেয়েদের উপর অত্যাচারকারী দল, দাঙ্গাবাজ দল” বলেন তৃণমূল নেত্রী।

তৃণমূল আবার ক্ষমতায় এলে তার সরকার কী কী জনকল্যাণমূলক কাজ করবে সে খতিয়ান তুলে ধরেন মমতা। দুয়ারের রেশন থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষকদের অনুদান ১০ হাজার টাকা করে দেওয়া প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন:প্রতিবাদ: বিধানসভা নির্বাচনে একটি কেন্দ্রে প্রার্থী হলেন ১০০০ বিক্ষুব্ধ কৃষক

Advt

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...