Monday, March 23, 2026

নন্দীগ্রামে মমতার পক্ষে প্রচার মিমের পদত্যাগী রাজ্য সভাপতি জামিরুল হাসানের

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ নির্বাচনের (Assembly Election) আগে আরও সুবিধাজনক জায়গায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে, কিছুদিন আগেই বড়সড় ধাক্কা খেয়েছে আরশাদ উদ্দিন ওয়েসির (Arshad uddin Oyesi) মিম (AIMIM)। দল ছেড়েছেন রাজ্যে সংগঠনের আহ্বায়ক তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সভাপতি জামিরুল হাসান (Zameerul Hassan)। বিজেপির (BJP) সঙ্গে মিমের গোপন আঁতাতের অভিযোগ তুলেই দল দল ছেড়েছেন জামিরুল সাবেব। এবং এই সংখ্যালঘু নেতার দাবি, তাঁর পদত্যাগের সঙ্গে সঙ্গে বাংলায় মিমের অস্তিত্ব বিলুপ্ত হয়েছে।

বাংলায় ভোটে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছিল মিম। ফুরফুরা শরিফে এসে আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন আসাউদ্দিন ওয়াইসি। জানিয়ে দেন, ভাইজানের সিদ্ধান্তই চূড়ান্ত। এরপর জল গড়িয়েছে অনেক দূর। আব্বাস সিদ্দিকি যোগ দিয়েছেন বাম-কংগ্রেস জোটে। এই পরিস্থিতিতে মিম ছাড়ছেন রাজ্যে তাদের আহ্বায়ক জামিরুল হাসান (Zameerul Hassan)। যোগ দিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল লিগে। তবে নির্বাচনে লড়াই করছে না তারা। বরং, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিগ। এবং সেই মোতাবেক নন্দীগ্রামেও সদলবলে গিয়ে প্রচার করেছেন জামিরুল হাসান (Zameerul Hassan)।

তাঁর স্পষ্ট বক্তব্য, “এ রাজ্যে আমরা অবিজেপি দলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে। তাই তাঁকে সমর্থন করছি। নন্দীগ্রামে গিয়ে দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের কাছে মমতাকে ভোট দেওয়ার প্রচারও করছি। তৃণমূলের সঙ্গে নয়, নিজেরাই প্রচার করছি।”

আরও পড়ুন- ফুল বদল করেও যাদের শিকে ছিঁড়ল না, তারা এবার কী করবেন?

Advt

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...