Friday, May 8, 2026

বিধি না মানলে লকডাউন এড়ানো যাবে না, সাবধান করলেন ফিরহাদ

Date:

Share post:

ভোটের মরসুমে মিটিং-মিছিল-সভা জমায়েত করোনার ঝুঁকি বাড়াচ্ছে। বাড়ছে করোনা সংক্রমণ।  এমনটাই মনে করছেন চিকিৎসকেরা। তা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে ই-মেল করা হয়েছে। এদিকে “বিধি না মানলে লকডাউন এড়ানো যাবে না”, করোনা মোকাবিলা নিয়ে এবার  কড়া বার্তা দিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতায় করোনার সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। শুক্রবারই কলকাতায় ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত চার মাসে সর্বোচ্চ বলে জানা গিয়েছে।  মাত্র দিন     কয়েক আগেই যা ৩০ এ নেমেছিল। তাই মহানগরবাসীর কাছে  পুর প্রশাসক ফিরহাদ অনুরোধ জানালেন, ‘আমি শহরবাসীর কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা করোনার বিধিনিষেধ মানুন। মাস্ক পরতে হবে এবং দূরত্ববিধি মানতেই হবে।’ একইসঙ্গে ঘোষণা করলেন সচেতনতা বাড়াতে পুরসভা একগুচ্ছ নতুন কর্মসূচি গ্রহণ করতে চলেছে।। আর তা মেনে চলার ক্ষেত্রেও এ বার  কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ এবং পুরসভাও। সেকথা শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন পুর প্রশাসক।

 

এদিন একইসঙ্গে রাজ্যবাসীকে করোনার প্রতিষেধক নেওয়ার অনুরোধ জানান ফিরহাদ। তিনি বলেন, “বয়স্ক এবং যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের টিকা নিতে অনুরোধ করছি। কোভিড টেস্ট বাড়ানোর চেষ্টা চলছে। আমার প্রত্যেককেই টিকা দেওয়ার বিষয়ে কেন্দ্রকে বলেছি। এখনও জবাব আসেনি।” শহরের করোনা পরিস্থিতি মোকাবিলায় পুরসভার পাশাপাশি এবার কড়া পদক্ষেপ করতে চলেছে পুলিশও। রাস্তায় নজরদারি বাড়ানো হচ্ছে। শুক্রবার লালবাজারে সমস্ত ডিসি-দের নিয়ে বৈঠক করেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। ওই বৈঠকে মাস্ক এবং দূরত্ববিধি নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি থানা এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা করোনা বিধি মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।  তাদের বক্তব্য, মানুষকে  সচেতন হতে হবে, তেমনই পুলিশ এবং প্রশাসনিক কর্তাদেরও কড়া হতে হবে।

 

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...