Thursday, March 5, 2026

হলদিয়ায় তাণ্ডব চালাত গদ্দাররা, চলে যাওয়ায় বেঁচে গেছি: মমতা

Date:

Share post:

দলীয় প্রার্থীদের সমর্থনে মেদিনীপুরের সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর নাম না করে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) তথা অধিকারী পরিবারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করছেন মমতা। শনিবার, খেজুরির (Khejuri) সভায় তৃণমূলনেত্রী বলেন, “হলদিয়ায় আগে কয়েকজনের তাণ্ডব চলত। গদ্দার, মীরজাফররা চলে গেছে, বেঁচে গেছি”।

মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেন, আগে তাঁকেও পূর্ব মেদিনীপুরে যেতে দেওয়া হত না। “এখানে আগে গদ্দারদের জমিদারি চলত”। সেই ‘গদ্দাররা’ করে খাওয়ার জন্য আজ বিজেপিতে গিয়েছে বলে তীব্র কটাক্ষ করেন তৃণমূলনেত্রী (Tmc)।

অমিত শাহের সভায় যোগ দিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২০১৪ থেকে বিজেপির সঙ্গে তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগ। সেই কথাটি উল্লেখ করে শুভেন্দুর নাম না করেই তৃণমূল নেত্রী বলেন, “বলছে ২০১৪ থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ। করে খাওয়ার জন্য বিজেপিতে গেছে”

একই সঙ্গে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করেন মমতা। বলেন, “৭ বছর সরকারে থেকে কী করেছেন? নিজের নামে স্টেডিয়াম করেছেন। এরপর হয়ত দেশটাও নিজের নামে করে নেবেন”।

খেজুরির সভায় তিনি বলেন, সরকারে এলে দ্বিগুণ শিক্ষক নিয়োগ করা হবে। জেলায় জেলায় মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটির বিনিয়োগ হবে।

Advt

spot_img

Related articles

আপ্লুত-সম্মানিত: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানালেন তৃণমূলের ৪ প্রার্থী

এবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব...

পিলখানা প্রোমোটার খুনে দিল্লি থেকে পুলিশের জালে ২ মূল অভিযুক্ত হারুন-রহিদ

হাওড়ার (Howrah) পিলখানায় (Pilkhana) প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই মুল অভিযুক্ত । ঘটনার আটদিনের মাথায়...

যুদ্ধ সংকট: কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের(War) প্রভাব ক্রমশ বাড়ছে ক্রীড়াক্ষেত্রে। শুধু ফুটবল বা ব্যাডমিন্টন নয়, ক্রিকেটেও লেগেছে যুদ্ধের আঁচ। যুদ্ধের ফলে...

রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে

রাজ্যসভায় যাচ্ছেন। বহুদিনের ইচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া জানালেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার...