Friday, May 15, 2026

দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে এগিয়ে এনভি রামন

Date:

Share post:

দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে অবসর নেবেন আগামী ২৩ এপ্রিল৷

শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি (chief justice of India) কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, এ বিষয়ে বোবদের (SA Bobde) মতামতও জানতে চেয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক৷ পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তিনি কার নাম সুপারিশ করতে চান, তা জানতে চেয়েই বোবদে’কে চিঠি লিখেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

সংশ্লিষ্ট নিয়ম বলছে, সর্বোচ্চ আদালতের  যিনি সবচেয়ে বেশি অভিজ্ঞ, তাঁকেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি পদে বসানো হবে। প্রধান বিচারপতি বোবদে যে নাম সুপারিশ করবেন, তা জানানো হবে প্রধানমন্ত্রীকে (PM Modi)। প্রধানমন্ত্রীর নির্দেশেই পরবর্তী প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত পদক্ষেপ করবেন রাষ্ট্রপতি (President Of India)। কিন্তু প্রধান বিচারপতি যাঁর নাম সুপারিশ করবেন, তিনি ওই পদের ‘‌যোগ্য’ কিনা, তা নিয়ে প্রশ্ন উঠলে বাকি বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে অন্য একজনের নাম সুপারিশ করতে পারেন। প্রসঙ্গত, এস এ বোবদের পর এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অভিজ্ঞতম বিচারপতি হলে এনভি রামন (NV Ramana)। ফলে তাঁর নামই সুপারিশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিচারপতি হলে এনভি রামন-ই হবেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি৷

আরও পড়ুন- বিরল সম্মান, ‘স্পাইসজেট’-এর বিমানে আঁকা হল সোনু সুদের মুখ

Advt

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...