Wednesday, May 13, 2026

‘মেদিনীপুরের সম্মান বাঁচাতে লড়াই করব’, বিজেপিতে যোগ দিয়ে বললেন শিশির

Date:

Share post:

সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার ছেলের পথ অনুসরণ করে গেরুয়া শিবিরে যোগ দিলেন তৃণমূল(TMC) সাংসদ শিশির অধিকারী(Sisir Adhikari)। এদিন ঠিক ১২.১৫ নাগাদ অমিত শাহের(Amit Shah) সভায় মঞ্চে উপস্থিত হন শিশির অধিকারী। মঞ্চে দাঁড়িয়ে গলায় উত্তরীও পরে আনুষ্ঠানিক ভাবে পদ্মে যোগ দিতে দেখা গেল না তাঁকে। যদিও শাহ উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে দেখা যায় শিশিরকে। তিনি বলেন, ‘মেদিনীপুরের সম্মান বাঁচাতে লড়াই করব।’

রবিবার বিজেপির(BJP) জনসভায় দাঁড়িয়ে শিশির অধিকারী বলেন, ‘এটা আমার কাছে আত্মসম্মানের লড়াই। চিরকাল আমি লড়াই করেছি আগামী দিনেও লড়বো। এই লড়াই মেদিনীপুরের সম্মান রক্ষার লড়াই।’ পাশাপাশি নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপিতে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। রবিবারের জনসভায় সে প্রসঙ্গ তুলে ধরে শিশির অধিকারী বলেন, ‘নন্দীগ্রামে শুভেন্দুই জিতবে। পূর্ব মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে তৃণমূল।’ একই সঙ্গে সোনার বাংলা গড়তে বিজেপিকে অভিনন্দন জানান তৃণমূল ত্যাগী শিশির।

আরও পড়ুন: শিশিরের পালটা তোপ দাগলেন কুণাল

উল্লেখ্য, শুভেন্দুর ঘোষণার পর পদ্ম শিবিরে শিশির অধিকারীর (Sisir Adhikari) যোগদান কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছিল রাজনৈতিক মহল। এরই মধ্যে জল্পনা কয়েকগুন বাড়িয়ে তুলেছিল শান্তিকুঞ্চে লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতি। এরপর শনিবার শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ এল মান্ডব্য। অবশেষে রবিবার অমিত শাহের মঞ্চে যোগ দিয়ে সব জল্পনার অবসান ঘটালেন শিশির।

Advt

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...