Monday, May 4, 2026

করোনা আক্রান্ত লোকসভার স্পিকার ওম বিড়লা, ভর্তি করা হল এইমস হাসপাতালে

Date:

Share post:

দেশজুড়ে ফের করোনা সংক্রমনের ঘটনা ক্রমশ বাড়ছে। এহেন অবস্থায় মাঝেই রবিবার খবর এলো করোনা ভাইরাসে(coronavirus) আক্রান্ত হয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা(Om Birla)। রিপোর্ট পজেটিভ আসার পর ইতিমধ্যেই ওম বিড়লাকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতাল(AIIMS Hospital)। নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনে গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের অবিলম্বে কোভিড টেস্ট করার আবেদন জানিয়েছেন লোকসভার স্পিকার। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে চিকিৎসকদের তরফে।

আরও পড়ুন:যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবারো হাওয়াই চটি, ময়নার সভায় বললেন অভিষেক

তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে লোকসভার স্পিকার ওম বিড়লার শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল। এরপর তাঁকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকদের নির্দেশ মেনে কোভিড পরীক্ষা করানোর পর জানা যায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ওম বিড়লা। রিপোর্ট প্রকাশ্যে আসার পর ২০ মার্চ দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন লোকসভার স্পিকার। বর্তমানে সেখানে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।

Advt

Related articles

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
106 এগিয়ে
বিজেপি
135 এগিয়ে
কংগ্রেস
3 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে