Saturday, June 13, 2026

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

Date:

Share post:

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩ আসনের ভোট গণনাপর্বে সকাল থেকেই কড়া নিরাপত্তা। নির্বাচন কমিশনের (ECI ) তরফে তালিকা প্রকাশ করে কোন গণনা কেন্দ্রে কোন বিধানসভার গণনা হবে তা জানানো হয়েছে।

কলকাতার ১১টি আসনের জন্য পাঁচটি গণনাকেন্দ্র রয়েছে।
• নেতাজি ইন্ডোর স্টেডিয়াম- চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের গণনা ।
• সাখাওয়াত মেমোরিয়াল স্কুল-ভবানীপুর বিধানসভা কেন্দ্রের গণনা।
• ডায়মন্ড হারবার রোডের সেন্ট টমাস বয়েজ স্কুল-কলকাতা বন্দর কেন্দ্রের গণনা।
• বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল- রাসবিহারী বিধানসভার গণনাস্থল।
• বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়-
• বালিগঞ্জ কেন্দ্র।
• যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ- ভাঙড়, সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ কেন্দ্রের গণনা।
• আলিপুর জাজেস কোর্টের বিহারীলাল কলেজ- বেহালা পূর্ব, বেহালা পশ্চিম এবং কসবা বিধানসভা আসনের গণনা হবে।
• আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্স- মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ, যাদবপুর এবং টালিগঞ্জের ভোটগণনা।

কোন জেলায় কোন বিধানসভার গণনা?
রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানকার ৩৩টি আসনের ভোট গণনা ৭ কেন্দ্রে। তার মধ্যে রয়েছে বারাসত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাইস্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরুনানক কলেজ ক্যাম্পাস এবং বারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী আলিপুরদুয়ারে ১, বাঁকুড়ায় ৩, বীরভূমে ৩, কোচবিহারে ৫, দক্ষিণ দিনাজপুরে ২, দার্জিলিঙে ৩, হুগলিতে ৫, হাওড়ায় ৪, জলপাইগুড়িতে ২, ঝাড়গ্রামে ১, কালিম্পঙে ১, মালদহে ২, মুর্শিদাবাদে ৫, নদিয়ায় ৪, উত্তর ২৪ পরগনায় ৭, পশ্চিম বর্ধমানে ২, পশ্চিম মেদিনীপুরে ৩, পূর্ব বর্ধমানে ৪, পূর্ব মেদিনীপুরে ৪, পুরুলিয়ায় ৩, দক্ষিণ ২৪ পরগনার ৬ এবং উত্তর দিনাজপুর জেলায় ২টি গণনাকেন্দ্র রয়েছে।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...