Friday, May 15, 2026

তৃণমূলের কেউ ফ্রিতে মাংস চাইতে এলে দেবেন না, এই ভঙ্গিতেই প্রচার বাবুলের

Date:

Share post:

কয়েকদিন ধরেই চর্চার শিরোনামে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাস, সংযুক্ত মোর্চার তরফে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ এবং বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে সব রাজনৈতিক দলেরই চলছে ব্যাপক প্রচার। রবিবার সকালে বাবুল প্রচারে বেরিয়ে এক মাংস বিক্রেতাকে বলেন, “তৃণমূলের কেউ যদি ফ্রিতে মাংস চায় দেবে না”।

রবিবাসরীয় সকালে প্রথমেই গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কে যান টালিগঞ্জের বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। সেখানে তাঁকে ঘিরে থাকা মানুষদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি। তারপর সেখান থেকে যান বিক্রমগড় বাজারে। সেখানে ছুটির দিনে বাজার করতে যাওয়া স্থানীয় বাসিন্দা এবং বিক্রেতার সঙ্গে জনসংযোগ পর্ব সারেন তিনি। সেখান‌ থেকে যান আজাদগড় বাজার। সেখানেই আজ একটি পাঁঠার মাংসের দোকান উদ্বোধন হয়। ওই দোকানের বিক্রেতাকে ডেকে বাবুল বলেন, ‘তৃণমূলের কেউ যদি ফ্রিতে মাংস দিতে বলে দেবে না। সোজা থানায় ফোন করবে’। ভোটারদের মন পেতে কার্যত এই ভঙ্গিতেই আলাপচারিতা সারেন বাবুল। বাবুলের বক্তব্য, “বিশ্বাস পরিবার বিশ্বাসঘাতকতা করেছেন টালিগঞ্জের মানুষের সঙ্গে।” বাবুল বলেন, প্রত্যেক গলিতে গলিতে যাবেন তিনি।

Advt

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...