Thursday, May 14, 2026

দেওয়াল লিখন ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

Date:

Share post:

দেওয়াল লিখনকে ঘিরে উত্তপ্ত হুগললির কোন্নগর। দেওয়াল লিখনকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তন্ময় দেব। আহত কাউন্সিলরকে ভর্তি করা হয়েছে উত্তরপাড়া হাসপাতালে।

রবিবার দেওয়াল লিখনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির কোন্নগর। বিজেপির অভিযোগ, তাদের অনুমতি নেওয়া দেওয়ালে লিখতে বাধা দেয় তৃণমূল। এই ঘটনায় ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হাতাহাতি শুরু হয়ে যায় দুই দলের মধ্যে। ঘটনায় আহত হয়ে পড়েন  তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তন্ময় দেব। আহত কাউন্সিলরকে ভর্তি করা হয় উত্তরপাড়া হাসপাতালে। আহত তৃণমূল কাউন্সিলরকে দেখতে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এলাকার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক জানান, এলাকায় শান্তি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের অনুমতি নেওয়া দেওয়াল জোর করে বিজেপি দখল করে আর সেখানে বাধা দিলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে মারধর করে বিজেপি কর্মীরা’। যদিও এই ঘটনায় উত্তাপ ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন- ‘তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছি’! বললেন বিজেপি প্রার্থী

Advt

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...