Tuesday, June 23, 2026

‘তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছি’! বললেন বিজেপি প্রার্থী

Date:

Share post:

সংসারে চরম অনটন। স্বামী মিস্ত্রির কাজ করেন। যা আয় করেন, তাতে সংসার চলে না। অগত্যা নিজে তিন বাড়িতে পরিচারিকার কাজ করেন। সেই কলিতা মাঝিকেই এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। দল তাঁকে প্রার্থী করেছে জানার পর আপাতত কাজে থেকে ছুটি নিয়েছেন কলিতা। কিন্তু প্রার্থী নিজেই জানেন না তিনি কোন দলের হয়ে লড়ছেন! কলিতা মাজির মন্তব্য অস্বস্তিতে ফেলেছে দলকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এক সাংবাদিকের মুখোমুখি আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাজি। তাঁকে প্রশ্ন করা হয়, কোন দলের হয়ে লড়ছেন আপনি? উত্তরে বিজেপি প্রার্থী বলেন, “তৃণমূল”। তারপর ভুল সংশোধন করে নাম করেন ভারতীয় জনতা পার্টির। যদিও কলিতা মাঝি বলেন, এখনও তিনি প্রচার শুরু করেননি। মূলত নরেন্দ্র মোদির উন্নয়নকে মানুষের দুয়ারে দুয়ারে প্রচার করতে চান । পাশাপাশি আউশগ্রাম বিধানসভা এলাকার মানুষ যেভাবে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন, তাও তুলে ধরতে চান তিনি। বলেন, “নির্বাচনে জেতার বিষয়ে আশাবাদী। ২৫ হাজার ভোটে জিতব।”

আরও পড়ুন- কিছুটা তৃণমূলের থেকে চুরি করা ও বাকিটা জুমলা: বিজেপির ইস্তেহারের পাল্টা সৌগত

Advt

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...