Monday, March 16, 2026

বিধান চন্দ্র রায়ের মতাদর্শকে গুরুত্ব দিয়ে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস, বিজেপি এমনকী সিপিএমও  ইতিমধ্যেই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দিয়েছে। সোমবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস (Congress)। এদিন বিধান ভবনে দলীয় ইস্তাহার (Congress Manifesto) প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরি। বিধান রায়ের মতাদর্শকে গুরুত্ব দিয়েই ইস্তাহার প্রকাশ করা হল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি জানিয়েছেন, ইস্তাহারে ৮টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ‘ইস্তাহারে আছে আইনের শাসনের অঙ্গীকার। আছে শিক্ষা-স্বাস্থ্যের উন্নয়নের অঙ্গীকার।  আছে শিল্প-সংস্কৃতি রক্ষার অঙ্গীকার।’

ইস্তাহারে মূলত যে যে বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মহিলা নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, কৃষকদের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, জল ও পরিবেশ রক্ষা, সংস্কৃতি রক্ষা ও দীর্ঘস্থায়ী উন্নয়নের কথা। এক দিকে যখন সব দল তাদের ইস্তাহারে বিনামূল্যে বা কম দামে জনগণকে বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার কথা বলছে, সেখানে কংগ্রেসের দাবি তারা দান-খয়রাতির রাজনীতি করতে রাজি নয়। সস্তা, চটকদারি মোড়কে লোভ দেখানো তাদের উদ্দেশ্য নয়। চার পাতার ইস্তাহারের ওপরেই রয়েছে বিধান রায়ের উক্তি। যেখানে তিনি যুব সমাজকে আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘ভয় কিংবা অসহায়তা থেকে মুক্তির জন্য স্বাধীনতার লড়াই লড়তে হবে।’আশা আর উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। এদিন অধীরবাবু  আরও বলেন, ‘কংগ্রেসকে নিয়ে কিছু বলার থাকলে বলুন পোর্টালে। হাত বাড়ান, বাংলা বাঁচান, আমরাই বিকল্প, আমরাই ভবিষ্যত। আর কোনও ভুল নয়, একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল’।’

Advt

 

 

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...