Thursday, May 14, 2026

ভোটের বাংলায় আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী, উদ্বেগজনক অবস্থায় কলকাতা

Date:

Share post:

রাজনৈতিক দল তথা দলের নেতা-নেত্রী থেকে প্রশাসনিক সর্বস্তর, সবাই ব্যস্ত বাংলার ভোট ( WB Election) নিয়ে৷ ফলে সর্বত্রই ঢিলেঢালা পরিস্থিতি৷ করোনা- বিধিকে (Corona Protocol) বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যজুড়ে ঝড় উঠেছে মিছিল-মিটিংয়ের৷ ঔদাসিন্য এবং গাফিলতির ফাঁক দিয়ে রাজ্যে ফের ছোবল মারা শুরু করেছে করোনাভাইরাস এবং তার নতুন স্ট্রেন৷ অথচ হেলদোল নেই কোনও তরফেরই৷ রাজ্যে সংক্রমণের নিরিখে কলকাতাই এখন সবচেয়ে এগিয়ে। মহানগরে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ১৪০০। উদ্বেগ বাড়ছে এই কারনেই যে টিকাকরণ চলাকালীনই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২০,৬৬৫ টি। এর মধ্যে ৬.৪৮ শতাংশ রিপোর্ট পজিটিভ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ২.০৪ শতাংশ।

করোনা সংক্রমণ দ্রুত বেড়েই চলেছে বাংলায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে ৪২২ জন নতুন করে কোভিড-আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংখ্যা ছিল ৩৫০- কাছাকাছি। ওদিকে সংক্রমণের সংখ্যার থেকে কমেছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মাত্র ২৯৫ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন। আক্রান্তের সংখ্যা তো বাড়ছেই, বৃদ্ধি পেয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ জন কোভিড- রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন উত্তর ২৪ পরগনার এবং ১ জন হাওড়ার বাসিন্দা।

এদিকে, কলকাতার স্কুলগুলিতে শিক্ষক ও পড়ুয়ারদের মধ্যে করোনা সংক্রমণের জেরে বন্ধ হচ্ছে স্কুলগুলি। কলকাতার সেন্ট লরেন্স, লা মার্টিনিয়ার ফর বয়েজ বন্ধ হয়েছে আপাতত। কলকাতার চিত্রই রাজ্যে উদ্বেগ বৃদ্ধি করছে। সামনেই ভোট। সেই আবহে রাজ্যে ফের কোভিড বৃদ্ধি পাওয়া চিন্তায় রয়েছে রাজ্য সরকার৷ নির্বাচন কমিশনও উদ্বিগ্ন, সংক্রমণ বৃদ্ধি পেলে তার প্রভাব পড়বেই ভোট প্রক্রিয়ায়৷

Advt

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...