Saturday, June 6, 2026

বিস্ফোরণে শিশুমৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Date:

Share post:

বর্ধমানে বিস্ফোরণে শিশুমৃত্যুর ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও এক শিশু। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় রসিকপুরের এক শিশুর। বিস্ফোরণে শিশু মৃত্যুর দাবি নিয়ে পুলিশের দ্বারস্থ হয় স্থানীয় বাসিন্দারা। এমনকি বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।কমিশন সূত্রের খবর, রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। এই ঘটনায় শোকপ্রকাশ করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়জোড়ার সভা থেকেই বলেন ‘শুনেছি একটা বাচ্চা মারা গেছে। বিষয়টি নিয়ে দেখতে বলেছি। আমি সবসময় তাঁর পরিবারের পাশে আছি।‘
এদিকে এই ঘটনায় টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বলেন, “তৃণমূল কংগ্রেসের বহু অফিস বোমা বাঁধার কারখানা হয়ে গেছে। ‘খেলা হবে’ একটা ভাল রকম হুমকি। একটা দল এই স্লোগানকে ব্যবহার করে যে এই ধরনের কাজ করতে পারে সেটা তৃণমূলকে (TMC) না দেখলে বোঝা যায় না।”
অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, “খুব দুঃখজনক ঘটনা এবং নিন্দনীয়। খুবই লজ্জার। মানুষ এখন বিপন্নতার মধ্যে ভুগছে। ক্ষমতা জাহির করা হচ্ছে। বাংলার বিবেক কোথায়? এই বাংলা কেউ চায়নি।”
গোটা ঘটনায় শোকপ্রকাশ করে তৃণমুল নেতা সৌগত রায় বলেন, “বিষয়টি নিয়ে রাজনীতি না করাি ভাল।বরং যথাযথ তদন্ত হওয়া উচিত”।

Advt

Related articles

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...