Monday, April 27, 2026

কলকাতায় করোনা পরিস্থিতির অবনতি, বন্ধ হলো দু’টি স্কুল

Date:

Share post:

অবনতি হচ্ছে কলকাতার করোনা (Corona) পরিস্থিতির। সংক্রমণের জেরে বন্ধই (Closed) করে দিতে হল দক্ষিণ কলকাতার দুই নামজাদা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল (School)।

লকডাউনের পর রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হয়েছে৷ কিন্তু স্কুল চালু হতেই করোনাভাইরাসের প্রকোপও বাড়তে শুরু করেছে শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে৷ আর সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধির জেরেই বন্ধ করে দিতে হল লা মার্টিনিয়ার ফর বয়েজে (La Martiniere for Boy’s ) এবং সেন্ট লরেন্স (St Lawrence Boy’s) স্কুল৷

আরও পড়ুন:বিস্ফোরণে শিশুমৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

লা মার্টিনিয়ারের দশম শ্রেণির এক ছাত্র করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছে। আর সেন্ট লরেন্সে আক্রান্ত হয়েছেন এক শিক্ষক। দুই স্কুলের এই সিদ্ধান্ত বোর্ড পরীক্ষার আগে বিপাকে ফেলেছে পড়ুয়াদের। এক দিকে বোর্ডের পরীক্ষা অন্য দিকে করোনার থাবা আতঙ্ক তৈরি করেছে অভিভাবকদের মধ্যেও।
লা মার্টস কর্তৃপক্ষ জানিয়েছেন, সাবধানতার জন্য প্রাথমিকভাবে ৭ দিন স্কুল বন্ধ রাখা হচ্ছে। বালিগঞ্জ সার্কুলার রোডের সেন্ট লরেন্স স্কুল ২৯ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

Advt

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...