Sunday, June 28, 2026

তিনদিনের মধ্যেই সঙ্ঘবদ্ধ বিজেপি নির্বাচনে নামবে, দাবি শমীকের

Date:

Share post:

ফের প্রার্থী নিয়ে হেস্টিংস কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। সোমবার দুপুর থেকেই বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকরা জড়ো হতে শুরু করেন। কলকাতা বন্দর এলাকার বিজেপি প্রার্থী আবাদ কিশোর গুপ্তর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে দাবি বিক্ষোভকারীদের।
এ প্রসঙ্গে সোমবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন, যেভাবে ক্ষোভটা দেখানো হচ্ছে অতটাও ক্ষোভ নেই।
কোনও কোনও জায়গায় ক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। তবে এই ধরনের ক্ষোভ-বিক্ষোভ বিজেপি দলের কাছে কাঙ্ক্ষিত নয় প্রত্যাশিত নয়। যারা প্রার্থী হয়েছেন তাঁরা সকলেই যোগ্য। তিনি বলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরাও জানেন বাংলার ভবিষ্যৎ কী?পাশাপাশি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনদিনের মধ্যেই সব ক্ষোভ প্রশমিত হয়ে যাবে।তিনদিনের মধ্যেই সঙ্ঘবদ্ধ বিজেপি নির্বাচনে নামবে। বিজেপি কর্মীদের এই ক্ষোভ প্রকাশ নিয়ে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছিলেন, বিজেপি দলটা আর ছোট নেই বড় হয়েছে। কয়েকদিন এরকম ক্ষোভ-বিক্ষোভ চলবে। ধীরে ধীরে কর্মীদের মধ্যে ক্ষোভ কমে যাবে। ভারতীয় জনতা পার্টির আদর্শ মেনে চলবে কর্মীরা।
এদিন শমীক ভট্টাচার্য পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে চেয়েছেন, নির্বাচনের মুখে এই বিক্ষোভকে হাতিয়ার করে এগোতে পারবে না শাসকদল। মাত্র তিন দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনদিনের মধ্যেই সঙ্ঘবদ্ধ বিজেপি নির্বাচনী প্রচারে নামছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...