Saturday, June 20, 2026

ফের অগ্নিকাণ্ড কলকাতায়, ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন

Date:

Share post:

ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কলকাতায়। সোমবার সন্ধ্যার দিকে উত্তর কলকাতার নারকেলডাঙার নর্থ রোডের একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলবাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। কী থেকে এই আগুন লাগল , তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:সিবিআইয়ের বিরুদ্ধে ফের হাইকোর্টে ফেরার বিনয় মিশ্র

স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সন্ধেয় গেঞ্জি কারখানা থেকে আচমকাই আগুন বেরতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় চারটি ইঞ্জিন । কিন্তু সরু গলি ও ঘিঞ্জি এলাকা হওয়ার জেরে আগুন নেভাতে ববেগ পেতে হয় দমকল কর্মীদের। ফলে ঘটনাস্থলে আরও চারটি ইঞ্জিন এসে পৌঁছায়। তবে অগনিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানায় কেউ আটকে নেই বলে জানিয়েছে দমকলবাহিনী। আশপাশের এলাকার লোকেদেরও নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

Advt

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...