Saturday, June 27, 2026

নন্দীগ্রামে বহিরাগতদের আশ্রয়: শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

Date:

Share post:

একুশের নির্বাচনে হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে। যুযুধান তৃণমূল কংগ্রেস-বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে শুভেন্দু অধিকারী। এরই মধ্যে গত কয়েকদিন ধরেই বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা-হিংসার ঘটনা ঘটেছে নন্দীগ্রামে। তার মাঝেই শুভেন্দুর বিরুদ্ধে বহিরাগত দুষ্কৃতীদের নন্দীগ্রামে ঠাঁই দেওয়ার তথ্য প্রমাণ তুলে ধরে নির্বাচন কমিশনে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রাজনৈতিক মহলের মতে, তাতেই ভোটের পারদ আরও খানিকটা চড়ল।

কোন জায়গা থেকে ‘বহিরাগত’দের নিয়ে আসা হয়েছে, তারা কার নির্দেশে পরিচালিত হচ্ছেন, তারও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অভিযোগপত্রে উল্লেখ রয়েছে ‘বহিরাগত দুষ্কৃতীদের’ বিষয়টি স্থানীয় পুলিশ প্রশানকে জানানো হলেও কাজ হয়নি।

আরও পড়ুন-‘শ্যামাপ্রসাদের আদর্শ মানছেনা বিজেপি’, বঙ্গ- ভোটে ১৭০ প্রার্থী সর্বভারতীয় জনসঙ্ঘের

তৃণমূলের অভিযোগ পত্রে বলা হয়েছে,

১) রেয়াপাড়ার হাসপাতাল মোড়ের কাছে কালীপদ শী’র দোতলা বাড়ি রয়েছে। সেখানে ৩০-৪০ জন যুবক রয়েছেন। তারা গত বছর ডিসেম্বর থেকে সেখানে রয়েছেন। তাঁদের বাড়ি কোলাঘাট, পিংলা, কাঁথি এলাকায়। এদের কাছে ১২টি বাইক ও একটি গাড়ি রয়েছে। প্রায় রোজই রেয়াপাড়া সহ সংলগ্ন এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘুরে বেড়াতে দেখা যায়।

২) হরিপুরের মেঘনাদ পালের বাড়িতেও শুভেন্দুর নির্বাচনী এজেন্ট-সহ ৪০-৫০ জন বহিরাগতদের আশ্রয় দেওয়া হয়েছে। তাঁর বাড়িটি চণ্ডীপুর-নন্দীগ্রাম রোড থেকে ১ কিলোমিটার ভিতরে। তিন তলা বাড়িটি ক্যানভাস দ্বারা ঘেরা।

৩) তৃতীয়টি বয়াল-১ এর পবিত্র করের দোতলা বাড়ি। এই দোতলা বাড়িতে বলরামপুর, ঝাড়ুচরণ, নরসিংহপুর, জ্যোতির্মল এবং পানিবিতান এলাকা থেকে ২০-৩০ জন রয়েছেন। বাড়িটি টেঙ্গুয়া-২ পঞ্চায়েতের তেরোপাখিরা গ্রামে অবস্থিত।

৪) বয়াল এলাকার এমএসকে অঞ্চলের ভজহরি সামন্তর বাড়িতেও ২০-৩০ জন বহিরাগতকে আশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...