Friday, May 15, 2026

‘গুন্ডা লাগিয়ে বিক্ষোভ করে লাভ হবে না’, তৃণমূলকে তোপ দিলীপের

Date:

Share post:

সোমবার বিজেপির হয়ে প্রথমবার প্রচারে নেমেছিলেন শিশির অধিকারী। তারপরই কার্যত নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েন তিনি।তাঁর সভাস্থল ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এমনকী উঠল শিশিরবাবু চিটিংবাজ স্লোগান। এই প্রসঙ্গেই আজ মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন,’শিশিরবাবুকে অপমান করলে ফল ভুগতে হবে’।

এদিন দিলীপ বলেন,”বিনাশকালে বিপরীত বুদ্ধির উদয়! কেন সবাই দল ছেড়ে চলে যাচ্ছে, সেটা ওরা ভাবুক। আর শিশিরবাবুকে যদি কেউ অপমান করে, তবে তার ফল তাঁকে ভুগতে হবে।” দিলীপ ঘোষ আরও বলেন, “সবাই তাদের পার্টি ছেড়ে চলে যাচ্ছে। মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে সাধারণ কর্মীরা। আসলে ওই পার্টির মধ্যে কোনও গণতন্ত্র নেই। সম্মান নেই। অধিকার নেই। সাধারণ কর্মচারী হয়ে থাকতে হবে সারা বছর। একজন ৭০ বছর বয়সী বৃদ্ধ লোকেরও সম্মান নেই পার্টিতে।” মঙ্গলবার চাঁছাছোলা ভাষায় তৃণমূলকে তোপ দেগে দিলীপের স্পষ্ট কথা, “গুন্ডা লাগিয়ে বিক্ষোভ করে কিছু লাভ হবে না। শিশিরবাবুকে যদি কেউ অপমান করে, তবে তার ফল তাঁকে ভুগতে হবে।”

আরও পড়ুন-রোড শো-এ জনবিস্ফোরণ, কাঁথিতে দাঁড়িয়েই ‘গদ্দার’দের বিরুদ্ধে তোপ অভিষেকের

এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “যে সরকার দু’পায়ে চলে না, সে আবার এক পায়ে কী চলবে! স্লোগান ছিল, দিদিকে বলো, এখন হচ্ছে দিদিকে ঠেল। আগে বলত, দুয়ারে সরকার, এখন হয়েছে হুইলচেয়ারের সরকার। এই সরকার উপর কে-ই বা ভরসা করবে।”

Advt

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...