Sunday, May 17, 2026

প্রথম একদিনের ম‍্যাচে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৬৬ রানে জয় ভারতের, অভিষেক ম‍্যাচে দুরন্ত প‍্যারফমেন্স ক্রুনাল পান্ডিয়া এবং প্রসিদ্ধ কৃষ্ণার

Date:

Share post:

প্রথম একদিনের ম‍্যাচে ইংল‍্যান্ডের( England) বিরুদ্ধে ৬৬ রানে জিতল ভারতীয় দল( india team)। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং শিখর ধাওয়ানের(shikhar dhawan )। অভিষেক ম‍্যাচে দুরন্ত প‍্যারফমেন্স ক্রুনাল পান্ডিয়া( krunal pandya)  এবং প্রসিদ্ধ কৃষ্ণার( prasidh Krishna )।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান করে বিরাট কোহলির( virat kohli) দল। দুরন্ত ব‍্যাটিং করেন শিখর ধাওয়ান, বিরাট কোহলির। ৯৮ রান করেন গাব্বার। ৫৬ রান করেন বিরাট। বিরাট, শিখর আউট হতেই ভারতের রান সংখ‍্যা এগিয়ে নিয়ে যান কে এল রাহুল এবং ক্রুনাল পান্ডিয়া। অভিষেক ম‍্যাচে ৫৮ রান করে অপরাজিত ক্রুনাল। ৬২ রান করে অপরাজিত রাহুল। ইংল‍্যান্ডের হয়ে ৩ উইকেট নেন বেন স্টোকস। ২ উইকেট নেন মার্ক উড।

জবাবে ব‍্যাট করতে নেমে ২৫১ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড। ৯৪ রান করেন ব্রিস্টো। ৪৬ রান করেন জেসন রয়। এদিন অভিষেক ম‍্যাচে দুরন্ত বোলিং করেন প্রসিদ্ধ কৃষ্ণা। ৪ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ২ উইকেট ভুবনেশ্বর কুমার। ১ উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই বড় চোট পান শ্রেয়স আইয়ার ও রোহিত শর্মা। শ্রেয়সের কাঁধের হাড় সরে যায়।  কুনুইয়ে চোট পান   রোহিত শর্মা। দুজনের কেউই আর ফিল্ডিং করতে পারেননি।

আরও পড়ুন:আইপিএলের জন‍্য প্রস্তুতি শুরু ঋদ্ধির

Advt

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...