Thursday, June 25, 2026

করোনা পরিস্থিতিতে রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে হাইকোর্টে মামলা

Date:

Share post:

করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার জনৈক সোমনাথ রায় সহ বেশ কয়েক জন ব্যক্তি এই মামলা দায়ের করেন। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
মামলাকারীদের আইনজীবী শমিক বাগচী জানান,এই মামলায় বর্তমান করোনা পরিস্থিতিতে কীভাবে নির্বাচন কমিশন নির্বাচন করছেন তা জানতে চাওয়া হয়েছে। এই জনস্বার্থ মামলায় আসন্ন বিধানসভা ভোটে এবং এই অতিমারি পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কী কী ব্যবস্থা রাখা হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। করোনা প্রতিরোধের জন্য কমিশন কী করছেন সেটাও জানতে চেয়েছেন মামলাকারীরা।
এদিকে করোনার দৈনিক সংক্রমণ মঙ্গলবার ৪০০ ছাড়িয়ে গিয়েছে। সেই দেখে আশঙ্কার মেঘ চিকিৎসকদের চোখে মুখেও। কারণ করোনা সুস্থের সংখ্যা বাড়লেও দৈনিক সংক্রমণের গ্রাফ ঊর্ধমুখী। মঙ্গলবার পরীক্ষা বাড়তেই দৈনিক সংক্রমণ চারশো ছাড়িয়ে গিয়েছে।

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...