Wednesday, June 24, 2026

ম্যাজিক সংখ্যা পেরোবে তৃণমূল, বলছে সি-ভোটারের সর্বশেষ সমীক্ষা

Date:

Share post:

চলতি সপ্তাহেই শুরু হয়ে যাবে বাংলা (bengal) বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট। আটদফার ভোটপর্ব শেষে ২ মে ফলপ্রকাশ। তার আগে বুধবার সি-ভোটারের (c-voter) সর্বশেষ ওপিনিয়ন পোলের (opinion poll) ফলাফলে দেখা যাচ্ছে রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই (tmc)। বিজেপির (bjp) আসনসংখ্যা অনেকটাই বাড়লেও ম্যাজিক ফিগার অধরাই থেকে যাবে বলে জানাচ্ছে এই সমীক্ষা। সমীক্ষায় উঠে এসেছে, শতাংশের বিচারে তৃণমূল পাবে ৪২ শতাংশ ভোট, বিজেপি পেতে পারে ৩৭ শতাংশ ও সংযুক্ত মোর্চা পেতে পারে ১৩ শতাংশ। অন্যান্যরা পেতে পারে ৮ শতাংশ ভোট।

সংখ্যার নিরিখে সমীক্ষার ফল অনুযায়ী, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৮ টা আসন। বিজেপি পেতে পারে ১০৪ থেকে ১২০ টা আসন। বাম-কং-আইএসএফ জোট পেতে পারে ১৮ থেকে ২৬ টা আসন। অন্যান্যরা পেতে পারে শূন্য থেকে ২ টি আসন। জনমত সমীক্ষায় উঠে এসেছে, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হবে এটা বলেছেন ৪৫ শতাংশ মানুষ। বিজেপি জিততে পারে বলছেন ৩৭ শতাংশ। বাম-কং-আইএসএফ জিততে পারে মনে করেন ১১ শতাংশ মানুষ। অন্য দল জিততে পারে বলছেন ২ শতাংশ মানুষ। ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে বলছে ১ শতাংশ মানুষ ও বলতে পারব না বলে জানিয়েছেন ৪ শতাংশ মানুষ। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পছন্দ, এমন বলছেন ৫২ শতাংশ মানুষ, দিলীপ ঘোষের কথা বলেছেন ৩২ শতাংশ। সমীক্ষায় দেখা গিয়েছে, ক্ষুব্ধ হয়ে সরকার পাল্টাতে চাই বলছেন ৪৩ শতাংশ, ক্ষুব্ধ কিন্তু সরকার পাল্টাতে চাই না বলছণ ৪২ শতাংশ মানুষ। ক্ষুব্ধ নই, সরকার পাল্টাতেও চাই না, এমন বলছে ১৫ শতাংশ মানুষ।

Advt

 

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...