Friday, June 26, 2026

সারদা–কাণ্ডে ED -র জেরার মুখে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ

Date:

Share post:

নির্বাচন কমিশন তাঁকে ‘ক্ষমতাহীন’ করার ২৪ ঘন্টার মধ্যেই ED-র জেরার মুখে কলকাতার প্রাক্তন নগরপাল তথা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ৷ সারদা– কাণ্ডের তদন্তেই তাঁকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সল্টলেকে CGO কমপ্লেক্সে যান সুরজিৎ (Surojit Kar purokayeshta) । তাঁকে জেরা করেন ED–র অফিসাররা। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে৷

প্রসঙ্গত, সারদা- দুর্নীতি (Sarada scam) প্রকাশ্যে আসার সময়ে কলকাতার নগরপাল ছিলেন এই সুরজিৎ কর পুরকায়স্থ৷ রাজ্য সরকার সারদা– মামলার তদন্তের জন্য যে বিশেষ কমিটি বা SIT গঠন করেছিল, তারও সদস্য ছিলেন তিনি। সুরজিৎ কর পুরকায়স্থর বিরুদ্ধে অভিযোগ, সারদা সংস্থার বেশ কিছু অনুষ্ঠানে দেখা গিয়েছিল সুরজিৎকে। ওই সব অনুষ্ঠানে তিনি সারদার প্রশংসা করে বক্তৃতাও দিয়েছিলেন৷

প্রাক্তন আইপিএস সুরজিৎ সারদা গোষ্ঠীর সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিলেন, কেন সারদার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, তা নিয়েই সুরজিৎকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকার গঠিত SIT-এর হয়ে তদন্ত চালিয়ে কোন ধরনের তথ্য তিনি পেয়েছিলেন, তাও জানতে চাওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের এই নিরাপত্তা উপদেষ্টাকে ফের তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...