Friday, May 22, 2026

নবান্নকে হাসপাতাল বা বৃদ্ধাশ্রম বানানোর ইচ্ছের কথা জানাচ্ছেন বাবুল!

Date:

Share post:

ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ঠেলায় পড়ে হয়ে গিয়েছেন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রার্থী। টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় (babul supriyo) এবার তাঁর একটি মনোবাসনা প্রকাশ করলেন। যদিও দল হিসাবে এটা বিজেপির (bjp) বক্তব্য বলে এখনও জানা যায়নি। তবে বিজেপি এবার ভোটে প্রতিশ্রুতি দিচ্ছে বাংলায় পালাবদল হয়ে তারা ক্ষমতায় এলে প্রশাসনিক সদর দফতর কলকাতার মহাকরণে নিয়ে আসা হবে, যে বাড়ি ২০১৩ সাল পর্যন্ত প্রশাসনের কেন্দ্র ছিল। আর এবার এক ধাপ এগিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় জানালেন, তাঁর মতে বর্তমান প্রশাসনিক কেন্দ্র নবান্নকে (nabanna) বদলে ফেলা উচিত বৃদ্ধাশ্রম, হাসপাতাল অথবা ছাত্রাবাসে। সেটাই নাকি উচিত কাজ হবে।

তবে বাবুলের এই কথাকে কোনও গুরুত্বই দিতে চান না তৃণমূলের প্রবীণ নেতা ও সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার তিনি বলেন, বাবুল একটা পাগল। তাঁর কথায় কী এসে যায়! তিনি কি বিজেপির সর্বভারতীয় সভাপতি নাকি যে ওর কথায় গুরুত্ব দিতে হবে? সৌগত রায় বলেন, বাবুল সুপ্রিয়কে কেন্দ্রীয় মন্ত্রী থেকে একটা জায়গার বিধায়ক পদপ্রার্থী করে দেওয়া হয়েছে। তাতেই বোঝা যায়, দলে ওঁর অবস্থানটা কোথায়!

আরও পড়ুন- ‘বাংলায় BJP-র সরকার গড়লে আদিবাসীদের বাস-ট্রেনের ভাড়া মকুব করা হবে’, প্রতিশ্রুতি শাহর

Advt

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...