Saturday, May 16, 2026

ওমানের সঙ্গে ১-১গোলে ড্র ভারতের, টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র গোল মনভীর সিং এর

Date:

Share post:

দুবাইতে একঝাঁক তরুণ ব্রিগেডের হাত ধরে ওমানকে( oman) আটকে দিলেন ইগর স্টিমাচের দল। প্রায় ১৫ মাস পর আন্তর্জাতিক ম‍্যাচে খেলতে নামে ভারতীয় ( india) দল।  বৃহস্পতিবার সেই আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম‍্যাচে ওমানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল সুনীলহীন ব্লুজ ব্রিগেড। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন মনভীর সিং। বৃহস্পতিবার ছয় ফুটবলারের অভিষেক ঘটে এই প্রীতি ম্যাচে।

প্রথমার্ধের নিরিখে ওমানই ছিল মাঠে।  ওমান বারবার হানা দেয় ভারতের বক্সে। চাপ রাখতে না পেরে একেবারে শেষ মুহূর্তে ০-১ হয়ে যায় ভারত। একটা থ্রু ধরে জাহির আল আঘবারি ভারতের বক্সে ঢুকেই জোরালো শট নেন। গোলরক্ষক  অমরিন্দর যা আটকাতে পারেননি। চিংলেনসানার শরীরে লেগে বল জালে জড়িয়ে যায়। এই আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে যায় ওমান।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভারত। ম‍্যাচের ৫৫ মিনিটে বিপিন সিংএর করা ক্রসে হেডে গোল করে যান মনভীর সিং।

আরও পড়ুন:লিগের শেষ ম‍্যাচেও হার মহামেডানের

Advt

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...