Saturday, April 25, 2026

ভারত-বাংলাদেশ যৌথযাত্রা পুরো অঞ্চলের জন্যই জরুরি: মোদি

Date:

Share post:

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যৌথ অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার প্রস্তাব জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “আমাদের দুই দেশের কাছেই গণতন্ত্রের শক্তি আছে, এগিয়ে যাওয়ারা দূরদর্শিতা রয়েছে। ভারত ও বাংলাদেশের যৌথ অগ্রযাত্রা এই পুরো অঞ্চলের জন্য সমান জরুরি।”

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডের আয়োজনে সম্মানিত অতিথি হয়ে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর আর ভারতের স্বাধীনতার ৭৫ বছর একসাথে পড়েছে। একবিংশ শতাব্দীর আগামী ২৫ বছর উভয় দেশেরই জন্য গুরুত্বপূর্ণ। আমরা ঐতিহ্যের অংশীদার। আমরা উন্নয়নের অংশীদার। আমরা লক্ষ্যও ভাগাভাগি করি। আমাদের চ্যালেঞ্জগুলোও ভাগাভাগা করি। বাণিজ্য ও শিল্পে আমাদের জন্য একই ধরনের সম্ভাবনা রয়েছে, তেমনি সন্ত্রাসবাদের মত সমান বিপদও রয়েছে। যারা এই জাতীয় অমানবিক ঘটনাবলীর পরিকল্পনাকারী ও বাস্তবে রূপদানকারী শক্তিগুলো এখনও সক্রিয় রয়েছে। আমাদের অবশ্যই তাদের থেকে সাবধানে থাকতে হবে এবং ওদের মোকাবিলা করার জন্য সংগঠিত হতে হবে।”

বাংলাদেশের এই উদযাপনে সঙ্গী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “সোনার বাংলাদেশের প্রিয় বন্ধুরা। আপনাদের সবার এই ভালোবাসা আমার জীবনের অমূল্য মুহূর্তের একটি। বাংলাদেশের উন্নয়ন যাত্রার এই গুরুত্বপূর্ণ পর্বে থাকতে পেরে আমি আনন্দিত। আজ বাংলাদেশের জাতীয় দিবস, স্বাধীনতার ৫০তম বার্ষিকী। ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূরণ হচ্ছে।”

আরও পড়ুন- মোদি-হাসিনা বৈঠকে তিস্তা জলবণ্টন চুক্তি কতখানি এগোবে! জল্পনা সব মহলেই

 

Related articles

সন্তোষপুরে ভয়াবহ আগুনে পুড়ল ঝুপড়ি! শিয়ালদহ- বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড সন্তোষপুরের স্টেশন সংলগ্ন বস্তিতে (Santashpur Massive Fire Incident)! শনিবার আগুন লাগার ফলে ব্যাহত হয়েছে শিয়ালদহ-বজবজ...

ভোট মিটতেই ময়নায় মহিলাদের আক্রমণ বিজেপির! আহত ৪

ভোট শেষ হতেই মহিলাদের উপর আক্রমণ বিজেপি। অভিযোগ, মহিলা ভোট তাদের দিকে যায়নি বুঝেই ময়নায় (Moyna) বিরোধীদের বাড়িতে...

নোয়াপাড়ায় বিস্ফোরণের শব্দ! ভাঙল থানার পরিত্যক্ত ভবন, তলব বম্ব স্কোয়াডকে

শনিবার বোমা বিস্ফোরণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগণার নোয়াপাড়া (Noapara) এলাকায়। নোয়াপাড়ার থানার পরিত্যক্ত একটি ভবন ভেঙে...

দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে আরও পুলিশ পর্যববেক্ষক নিয়োগ কমিশনের

বাংলার বিধানসভা ভোটের (Assembly Election) শেষ পর্বে এসেও পুলিশ-প্রশাসন নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। দ্বিতীয় দফার...