Friday, April 17, 2026

রাতভর বোমাবাজি, হিংসার আবহে শুরু প্রথম দফার ভোট গ্রহণ

Date:

Share post:

সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচনের (West Bengal Assembly Election) ভোট গ্রহণ (Poll) পর্ব। এই পর্বে ৫টি জেলার ৩০ কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। কিন্তু গণতন্ত্রের উৎসবের সূচনা হল সেই হিংসার আবহের মধ্যেই।

প্রথম দফার ভোট গ্রহণের আগের রাতে থেকেই বিভিন্ন জায়গায় হিংসার বাতাবরণ। গতকাল, শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকে দুষ্কৃতীদের বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন পটাশপুর থানার ওসি। আক্রান্ত হয়েছেন এক কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও। প্রথমে তাঁদের এগরা হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পটাশপুরের ঘটনায় রাতভর এলাকায় তল্লাশি চালিয়েছে নিরাপত্তারক্ষীরা।

একইসঙ্গে পুরুলিয়া, কাঁথি দক্ষিণ কেন্দ্র, খেজুরিতে রাতভর বোমাবাজি হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৫টি জেলার ৩০ আসনে শুরু ভোট গ্রহণ

Advt

Related articles

লজ্জার পরাজয়: ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে মহিলা সংরক্ষণ বিল পাসের বিজেপির চেষ্টা খারিজ সংসদে

দেশের ডিলিমিটেশন ব্যবস্থাকে চক্রান্ত করে লোকসভায় পাশ করার চেষ্টা করেছিল কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। মহিলা সংরক্ষণ বিলের আড়ালে...

রসগোল্লা চাওয়ার ‘অপরাধ’, যোগীরাজ্যে উনুনে ফেলে দেওয়া হল ১১ বছরের শিশুকে 

বিয়ের আসরে হুল্লোড় আর পাত পেড়ে খাওয়া-দাওয়া তো নতুন কিছু নয়। কিন্তু বার বার রসগোল্লা চাওয়ার জন্য যে...

সাবধান মেয়েরা, ব্যাগে কিছু ঢুকিয়ে দেবে! নির্বাচনে বিজেপির ষড়যন্ত্রে নতুন আশঙ্কা মমতার

নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলায় নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু করার নামে প্রতিশোধমূলক আচরণ স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।...

বিশ্বকাপেই ফিক্সিংয়ের গন্ধ! তদন্তে আইসিসি, চাপ বাড়ছে কানাডা বোর্ডের

এক মাস আগেই শেষ হয়েছে টি২০ বিশ্বকাপ, কিন্তু বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে গেল গড়াপেটা বিতর্ক। আইসিসির (ICC) দুর্নীতি দমন...