Sunday, May 31, 2026

বাংলায় রেকর্ড ভোটদান করুন, আবেদন মোদির

Date:

Share post:

বিজেপির (bjp) পাখির চোখ বাংলা। এবারের ভোটে রাজ্যজয় করতে মরিয়া বিজেপি। আট দফার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ (voting) শুরু হয়েছে শনিবার। নির্বাচন শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই সাতসকালে টুইট করে বঙ্গবাসীকে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য আবেদন জানান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। বাংলায় লেখা টুইটে মোদির আবেদন: “পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।”

 

প্রথম দফায় এদিন ৫ জেলার ৩০ আসনে ভোট নেওয়া চলছে।

পূর্ব মেদিনীপুর:
এই জেলার ৭ আসনে ভোট হচ্ছে। এই বিধানসভা কেন্দ্রগুলি হল কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, এগরা ও রামনগর। এই জেলার প্রথম দফার ভোটে মোট ১৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

পশ্চিম মেদিনীপুর:
এই জেলায় প্রথম দফায় ৬ আসনে ভোট হচ্ছে। এই কেন্দ্রগুলি হল দাঁতন, কেশিয়াড়ি, গড়বেতা, শালবনি, মেদিনীপুর ও খড়গপুর। ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকছে ১২৪ কোম্পানি আধা সেনা।

ঝাড়গ্রাম:
আদিবাসী অধ্যুষিত এই জেলার ৪ আসনে শনিবার ভোট চলছে। কেন্দ্রগুলি হল বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম। ১৪৪ কোম্পানি আধা সেনা এই জেলার ভোটে মোতায়েন করেছে কমিশন।

বাঁকুড়া:
শনিবার এই জেলার ৪ আসনে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলি হল রায়পুর, রানিবাঁধ, ছাতনা, শালতোড়া। নিরাপত্তার দায়িত্বে থাকছে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷

পুরুলিয়া:
এই জেলার ৯ আসনে প্রথম দফায় ভোট গ্রহণ হচ্ছে৷ কেন্দ্রগুলি হল বাঘমুন্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা, রঘুনাথপুর। এখানে ভোটের সুরক্ষায় মোতায়েন রয়েছে ১২৪ কোম্পানি আধা সেনা।

আরও পড়ুন- রাতভর বোমাবাজি, হিংসার আবহে শুরু প্রথম দফার ভোট গ্রহণ

Advt

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...